নাজিরপুরে আইসিটি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
পিরোজপুরের নাজিরপুরে আইসিটি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার নাজিরপুর উপজেলা সদরের সিরাজুল হক সরকারি উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সিরাজুল হক সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মধাব চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা আবুল কাশেম বুলবুল। বিশেষ অতিথি ছিলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটাস্ট অফিসার, এটুআই সাজ্জাদ হোসেন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহিদুল ইসলাম।
কর্মশালা সঞ্চালকের দায়িত্ব পালন করেন সিরাজুল হক সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক হাসান সরদার। কর্মশালায় প্রশিক্ষণ পরিচালনা করেন, জেলা অ্যাম্বাসেডর বাপ্পাদিত্য মিস্ত্রী, সুপ্রকাশ বিশ্বাস, বিপ্লব কুমার হালদার, অর্পূব ঘোষ, উজ্জল দে, নুরুল ইসলাম সেখ, আমিনুল ইসলাম, অতনু হালদার ও আজিজুল ফকির।
কর্মশালায় উপজেলার মাধ্যমিক ও কলেজ পর্যায়ের প্রতিষ্ঠান প্রধান ও আইসিটি শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
