প্রধান সূচি

পিরোজপুরে মন্দির ভিত্তিক শিক্ষা কার্যক্রমের শিক্ষক ও শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

পিরোজপুরে শনিবার হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর মন্দির ভিত্তিক শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে শ্রেষ্ট শিক্ষক ও শিক্ষার্থীদের এক সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মন্দির ভিত্তিক শিক্ষা কার্যক্রমের সহকারি প্রকল্প পরিচালক প্রিয়াংকা সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পিরোজপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও উপসচিব মো. মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় ট্রেইনার নিপুন মন্ডল, সিনিয়র সাংবাদিক গৌতম চৌধুরী, সরকারি সোহরাওয়ার্দী কলেজের সহযোগী অধ্যাপক সমরজিৎ হালদার, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিমল মন্ডল প্রমুখ। মন্দির ভিত্তিক শিক্ষা কার্যক্রমের আওতায় পিরোজপুর জেলায় ১৪১টি শিক্ষা প্রতিষ্ঠান চলমান রয়েছে। এর মধ্যে ১৩৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩ হাজার ৯শত ৯০ জন শিশুকে ধর্মীয় নৈতিক শিক্ষাসহ প্রাক প্রাথমিক শিক্ষা প্রদান করা হচ্ছে। এছাড়া ৫টি বয়স্ক শিক্ষাকেন্দ্রে ১২৫জন এবং ৩টি গীতা শিক্ষাকেন্দ্রে ৭৫জন শিক্ষার্থী রয়েছে।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বর্তমান সরকার এই্ মন্দির ভিত্তিক শিক্ষা কার্যক্রম চালু করেছে। শিক্ষক শিক্ষিকাদের পবিত্র দায়িত্ব হচ্ছে সরকারের এ উদ্দেশ্যে পূরণে আন্তরিকতার সাথে শিক্ষা প্রদান করা।

আলোচনাসভা শেষে ১০ ছাত্র ও ৫ জন শিক্ষক শিক্ষিকাকে সনদ, নগদ অর্থ প্রদান করা হয়। এছাড়া জাতীয় সংগীত প্রতিযোগিতাসহ ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial