প্রধান সূচি

পিরোজপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে পিরোজপুরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে র‌্যালি শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়াতনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফজলে রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মফিজুর রহমান, সরকারি মহিলা কলেজের প্রভাষক মৌমিতা সরকার, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন মাঝি, সাংবাদিক গৌতম রায় চৌধুরী।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial