নারীনেত্রী খালেদা ইসলামের ইন্তেকাল
পিরোজপুরে প্রবীণ নারী নেত্রী খালেদা ইসলাম বৃহস্পতিবার সদর হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নাল্লিলাহি ……. রাজিউন)। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভূগছিলেন। মৃত্যুকালে তিনি ১ ছেলে, ৪ মেয়েসহ বহু আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
পেশাগত জীবনে তিনি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। এছাড়া তিনি লেডিস ক্লাব, পিরোজপুর ডায়াবেটিক সমিতিসহ বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত ছিলেন।
গতকাল শুক্রবার জুম্মাবাদ জানাজা শেষে শহরতলীর মুক্তারকাঠিতে মরহুমাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
Please follow and like us:
« নির্বাচন ছাড়া ক্ষমতা হস্তান্তরের আর কোন পথ নাই …. আনোয়ার হোসেন মঞ্জু (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) নাশকতার সন্দেহে বিএনপির ২৫ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা ॥ গ্রেফতার-৪ »
