প্রধান সূচি

Thursday, September 6th, 2018

 

নারীনেত্রী খালেদা ইসলামের ইন্তেকাল

পিরোজপুরে প্রবীণ নারী নেত্রী খালেদা ইসলাম বৃহস্পতিবার সদর হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নাল্লিলাহি ……. রাজিউন)। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভূগছিলেন। মৃত্যুকালে তিনি ১ ছেলে, ৪ মেয়েসহ বহু আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। পেশাগত জীবনে তিনি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। এছাড়া তিনি লেডিস ক্লাব, পিরোজপুর ডায়াবেটিক সমিতিসহ বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত ছিলেন। গতকাল শুক্রবার জুম্মাবাদ জানাজা শেষে শহরতলীর মুক্তারকাঠিতে মরহুমাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।


নির্বাচন ছাড়া ক্ষমতা হস্তান্তরের আর কোন পথ নাই …. আনোয়ার হোসেন মঞ্জু

জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান ও পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, জনপ্রিয়তা থাকলে নির্বাচনে আসা উচিত। কেননা নির্বাচন ছাড়া ক্ষমতা হস্তান্তরের আর কোন পথ নাই। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, এর ব্যাতিক্রম হচ্ছে দ্বন্দ্ব-সংঘাত-গোলযোগ। অশান্তির জায়গায় কেউ কাজ করতে চায় না। তাই শান্তি-ঐক্য ও উন্নয়নের মাধ্যমে মানুষের প্রয়োজন মেটাতে হবে। তিনি বৃহস্পতিবার রাতে কাউখালী উপজেলা জাতীয় পার্টি-জেপি’র ভোট কেন্দ্র কমিটির সদস্যদের সাথে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। জেপি চেয়ারম্যান আরও বলেন, বাংলাদেশের সকল জায়গায় মানুষ রাস্তা-ঘাট, স্কুল-কলেজ, বিদ্যুৎ, নলকূপ চায়। এ অঞ্চলেবিস্তারিত পড়ুন


পিরোজপুরে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ১৫৯তম শাখার উদ্বোধন

পিরোজপুরে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ১৫৯তম শাখার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় পিরোজপুর শহরের ল-ইয়ার্স প্লাজার ২য় তলায় এ শাখার উদ্বোধন করেন প্রধান অতিথি আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড এর সাবেক চেয়ারম্যান ও বর্তমান পরিচালক আব্দুল মালেক মোল্লা। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন, চরমোনাই কামিল মাদ্রাসার অধ্যক্ষ মদিনা ইসলামী বিশ^বিদ্যালয়ের পিএইচডি হযরত মাওলানা সৈয়দ মোছাদ্দেক বিল্লাহ আল মাদানী। আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড এর ব্যাবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম. এ হাকিম হাওলাদার, জেলা আইনজীবী সমিতির সভাপতি খান মো. আলাউদ্দিন,বিস্তারিত পড়ুন


পিরোজপুরে বিদ্যুৎ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

“শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ” এ স্লোগানকে সামনে রেখে বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ মন্ত্রণালয়ের অধীন বিদ্যুৎ বিভাগের উদ্যোগে পিরোজপুরে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল ৯টায় পিরোজপুর হুলারহাট মরিচাল পল্লী বিদ্যুৎ অফিস থেকে একটি বর্নাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি পিরোজপুর-হুলারহাট সড়ক প্রদক্ষিণ শেষে পল্লী বিদ্যুৎ কার্যালয়ে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলৗ শংকর কুমার কর এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর সদর উপজেলা চেয়ারম্যান মো. মজিবুর রহমান খালেক। পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতিরবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial