প্রধান সূচি

নির্বাচন ছাড়া ক্ষমতা হস্তান্তরের আর কোন পথ নাই …. আনোয়ার হোসেন মঞ্জু

জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান ও পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, জনপ্রিয়তা থাকলে নির্বাচনে আসা উচিত। কেননা নির্বাচন ছাড়া ক্ষমতা হস্তান্তরের আর কোন পথ নাই। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, এর ব্যাতিক্রম হচ্ছে দ্বন্দ্ব-সংঘাত-গোলযোগ। অশান্তির জায়গায় কেউ কাজ করতে চায় না। তাই শান্তি-ঐক্য ও উন্নয়নের মাধ্যমে মানুষের প্রয়োজন মেটাতে হবে।
তিনি বৃহস্পতিবার রাতে কাউখালী উপজেলা জাতীয় পার্টি-জেপি’র ভোট কেন্দ্র কমিটির সদস্যদের সাথে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। জেপি চেয়ারম্যান আরও বলেন, বাংলাদেশের সকল জায়গায় মানুষ রাস্তা-ঘাট, স্কুল-কলেজ, বিদ্যুৎ, নলকূপ চায়। এ অঞ্চলে দীর্ঘ ৩৪ বছরে লাগাতার প্রচেষ্টায় আমরা মানুষের এই প্রয়োজন নূন্যতম পর্যায়ে হলেও মেটাতে সক্ষম হয়েছি। এর পিছনের কারণ হচ্ছে আমরা স্বাধীনতার সুফলকে কাজে লাগাতে সচেষ্ট ছিলাম। এ দেশের স্বাধীনতার পিছনে বিরাট প্রতিশ্রুতি ছিল। পরাধীন আমলে এই সুযোগ ছিল না। যারা মানুষের ভোট আশা করে তাদের সবাইকে জনগণের কাছে যেতে হবে। কাউখালী-ভান্ডারিয়া-ইন্দুরকানিতে আমরা মিলেমিশে কাজ করি বলে এলাকার উন্নয়ন চাহিদা মেটানো সহজ হয়। দেশ আমাদের, তাই আমাদের চিন্তাভাবনা হচ্ছে বিভাজনের রাজনীতি নয়, এক হয়ে সুখে-শান্তিতে বসবাস করার। এখানে দলমত নির্বিশেষে কাজ করার সুফল পাওয়া যায়। কাউখালীতেও নানা দল আছে, তাই বলে উন্নয়নের ক্ষেত্রে আমরা পিছিয়ে নেই। খাল-নদী ভাঙ্গন ইত্যাদি প্রাকৃতিক কারণে এখানে রাস্তা-ঘাট নির্মাণ বাঁধাগ্রাস্ত হয়। সকলের সম্মুখে যে চ্যালেঞ্জ এখানে রয়েছে তা হলো অবকাঠামোগত কাজ করে তা টেকসই রাখা।
আনোয়ার হোসেন মঞ্জু বলেন, যারা নির্বাচনে আসবেন না, চালাকি করে, মারপিট করে ভোটে বাঁধা দেবেন, আমরা যদি একত্রে থাকি তাহলে তারা কোন সুযোগ পাবেন না। যারা কাজ করেন না তাদের জনগণ ভোট দেবে না, কাজ না করলে কেউ ভোট পাবেন না। ভোটের জন্য মানসিক ভাবে প্রস্তুত থাকতে হবে। অনেক নেতা সুযোগ বুঝে দল পাল্টান, ভোল পাল্টান, জোটে যোগদানে দরকষাকষি করেন। এই ধরণের সুবিধাবাদী রাজনীতি আমরা করি না। জনগণের জন্য আমাদের কাজ করতে হয়, জনগণকে আমরা ভালবাসি। মুষ্টিমেয় মানুষের ভাগ্য উন্নয়নের জন্য নয়, আপামর জনগণের জন্য আমরা ৩৪ বছর ধরে কাজ করে আসছি। তাই আমাদের জনগণের উপর গভীর আস্থা রয়েছে। যার উপরে নির্ভর করে নির্বাচনের সময় ভোটের জন্য যেমন জনগণের কাছে উপস্থিত হই, আবার তাদের সুুখ-দুঃখের সাথী হয়ে সকল সময় তাদের সাথে থাকি। তাই আমরা বিশ্বাস করি যিনি কাজ করবেন, যার দ্বারা কাজ হবে বাংলাদেশের মানুষ তাকেই ভোট দেবে।
কাউখালী কেন্দ্রীয় আলিম মাদ্রাসা প্রাঙ্গণে উপজেলা জেপি’র সভাপতি মো. মাহবুবুর রহমান খানের সভাপতিত্বে এই অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা জেপি’র সাধারণ সম্পাদক শাহ আলম নসু, সয়না রঘুনাথপুর ইউনিয়ন জেপির সভাপতি আব্দুল কুদ্দুস খান, শিয়ালকাঠী ইউনিয়ন জেপির সভাপতি হেমায়েত উদ্দিন তালুকদার, আব্দুল লতিফ খসরু, রেজাউল করিম তালুকদার, মিলন কান্তি হাওলাদার, ফরিদ উদ্দিন হাওলাদার, হানিফ শেখ প্রমূখ জেপি নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আতিকুল ইসলাম তালুকদার উজ্জল, কেন্দ্রীয় প্রচার সম্পাদক এডভোকেট হুমায়ুন কবীর তালুকদার রাজু, জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, চিড়াপাড়া-পারসাতুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহামুদ খান খোকন, আমরাজুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেখ শামসুদ্দোহা চাঁন, উপজেলা জেপি’র সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম তালুকদার, জেপির যুগ্ম সাধারণ সম্পাদক খান মো. বাচ্চু, উপজেলা যুব সংহতির সভাপতি জিয়াউল হাসান জুয়েল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান মনু, আহসান কবীর ডাকুয়া, ছাত্র সমাজের আহবায়ক শেখ কাইয়ুম, যুগ্ম আহবায়ক শামীম হোসেন, যুগ্ম আহবায়ক জয়দেব সমদ্দার প্রমুখ।
এর আগে পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বৃহস্পতিবার দুপুরে ভান্ডারিয়া থানা কমপ্লেক্স ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করেন। এসময় দোয়া ও মোনাজাত করা হয়। এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির, অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) মো. হাসান মোস্তফা স্বপন, ভান্ডারিয়ার উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম তালুকদার উজ্জল, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন আক্তার সুমী, উপজেলা ভাইস চেয়ারম্যান মিরাজুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহাবুদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশীদ খসরু, উপজেলা জেপি’র যুগ্ম আহ্বায়ক গোলাম সরওয়ার জোমাদ্দার, সদস্য সচিব সিদ্দিকুর রহমান টুলু, জেপি নেতা ইউসুফ আলী আকন, টুঙ্গীপাড়া আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাফিজুর রশীদ তারিক প্রমুুখ। বিকালে পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু তাঁর বাসভবনে সমাজ সেবা অধিদপ্তরের সাহায্য হিসাবে দুঃস্থ নারীদের মধ্যে নগদ অর্থের চেক বিতরণ করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial