সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট ও গুজব ছড়ানোর বিষয়ে সতর্ক থাকতে হবে …. পুলিশ সুপার
পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির বলেছেন, সাম্প্রদায়িক বিষবাস্প সৃষ্টি, গুজব ছড়ানো ও স্থিতিশীলতা বিনষ্ট করার মতো কোন অপপ্রয়াসে মহল বিশেষ যাতে ভুয়া তথ্য দিয়ে বিরূপ পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সাংবাদিকদের সেদিকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। কেননা গুজবের কারনে হঠাৎ করে আইন-শৃংখলার অবনতি হয়ে যেতে পারে। তাই যাতে গুজব ছড়াতে না পারে সে বিষয়ে সাংবাদিকদের দায়িত্ব রয়েছে।
পিরোজপুর জেলা পুলিশের উদ্যোগে আজ মঙ্গলবার জেলা শহরে কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ নির্মূল ও আইন শৃংখলা সমুন্নত রাখার বিষয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে পুলিশ সুপার পুলিশ সুপার আরও বলেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইন শৃংখলা রক্ষায় পুলিশ ও সাংবাদিকদের মধ্যে যোগাযোগ রক্ষা করে দায়িত্ব পালন করতে হবে।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, বাসস’র জেলা প্রতিনিধি গৌতম চৌধুরী, ইত্তেফাকের স্টাফ রিপোর্টার নাসিম আলী, ডেইলী অবজারভার’র জেলা সংবাদদাতা জিয়াউল আহসান, পিরোজপুর প্রেসক্লাব সম্পাদক ও সমকালের পিরোজপুর প্রতিনিধি ফসিউল ইসলাম বাচ্চু, পিরোজপুর কথার সম্পাদক জহিরুল হক টিটু, আমাদের সময়ের প্রতিনিধি খালিদ আবু, একুশে টিভি প্রতিনিধি শিরিনা আফরোজ, আমাদের অর্থনীতি প্রতিনিধি খেলাফত হোসেন খসরু, আলোকিত বাংলাদেশ প্রতিনিধি হাসান মামুন, মানবকন্ঠের প্রতিনিধি মিজানুর রহমান, বৈশাখী টিভি প্রতিনিধি হাসিবুল ইসলাম হাসান প্রমুখ।
মতবিনিময় সভায় পুলিশ কর্মকর্তাদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আহমাদ মাঈনুল আহসান, সহকারী পুলিশ সুপার (সদর দপ্তর) রিয়াজ হোসেন পিপিএম, সদর থানার ওসি মো. জিয়াউল হক, জেলা গোয়েন্দা কর্মকর্তা মোবাশ্বের আলী, গোয়েন্দা শাখার পরিদর্শক মিজানুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
