লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতির দিককে গুরুত্ব দিতে হবে …. জিয়াউল আহসান গাজী
পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানে আলোক বর্তিকা। লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতির সকল দিককে গুরুত্ব দিতে হবে। ক্রীড়া ও সাংস্কৃতি শিক্ষার্থীদের মনন বিকাশে সহায়তা করে।
পিরোজপুরের পাড়েরহাট সম্মিলিত বালিকা মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে প্রধান অতিথি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সোমবার সকালে বিদ্যালয়ের আয়োজনে এ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠান বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এ সময় তিনি অভিভাবকদের উদ্দ্যেশ্যে বলেন, আপনাদের খেয়াল রাখতে হবে আপনাদের সন্তানের প্রতিটি পদক্ষেপের দিকে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিলীপ কুমার মন্ডলের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সদস্য বাসুদেব হালদার, শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক, অঞ্জলী রাণী মজুমদার, মাওলানা মো. ইসমাইল হোসেন, সাবিনা ইয়াসমিন, ছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন দশম শ্রেণীর ছাত্রী ঐশি সরকার তিশা, রাফিয়া আফরিন, নবম শ্রেণীর ছাত্রী সানজানা নিহাদ, অষ্টম শ্রেণীর ছাত্রী নাদিরা, সাদিয়া আক্তার, সপ্তম শ্রেণীর ছাত্রী দিনা, অর্পিতা সাহা, ষষ্ঠ শ্রেণীর ছাত্রী ডালিয়া আক্তার প্রমুখ। সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক সিদ্ধার্থ সংকর হালদার।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে ২২৫ জন শিক্ষার্থীকে পুরষ্কার প্রদান করা হয়। পুরষ্কার বিতরণ শেষে মুক্তিযুদ্ধ চেতনা ভিত্তিক একটি দলীয় জারী গান পরিবেশন করা হয়।
