Tuesday, July 31st, 2018
দুঃস্থদের সহায়তার নামে
মঠবাড়িয়ায় লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ
পিরোজপুরের মঠবাড়িয়ায় দুঃস্থদের সহায়তার নামে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র কর্র্তৃক লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ৩নং মিরুখালী ইউপি সদস্যদের লোভের ফাঁদে ফেলে এ টাকা হাতিয়ে নেয় প্রতরক চক্র। প্রতারিত ইউপি সদস্যদের অধিকাংশ এখন লজ্জায় মুখ খুলতে নারাজ। জানা গেছে, মিরুখালী ইউপি চেয়ারম্যান আ. সোবাহান শরীফকে ২৪ জুলাই মঙ্গলবার প্রতারক চক্রের এক সদস্য মোবাইল ফোনে (০১৭০৪৯৯৯০২৬) নিজেকে “রেড ক্রিসেন্ট” কর্মকর্তা পরিচয় দিয়ে জানান তার ইউনিয়নে শতাধিক দুঃস্থকে নগদ ৪২০০ টাকা, ৩০ কেজি চাল এবং ৫ কেজি করে ডাল ও তেল দেয়া হবে। ২৬ জুলাই বৃহষ্পতিবার মালামাল বিতরন করাবিস্তারিত পড়ুন
অর্থের অভাবে চিকিৎসা হচ্ছেনা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হুমায়ুন কবিরের
বীর মুক্তিযোদ্ধার পিরোজপুর সদর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কে এম হুমায়ুন কবির (খোকন তালুকদার) এর চিকিৎসা বন্ধ হয়ে যাচ্ছে অর্থের অভাবে। তিনি মুক্তিযুদ্ধের সময় ৯নং সেক্টরের একজন সফল মুক্তিযোদ্ধা। মুক্তিবার্তা নং- ০৬০৫০১০১৬১ এবং গেজেট নং- ১১১। টানা ৪০ বছর পিরোজপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের দায়িত্ব পালন করা এই বীর মুক্তিযোদ্ধা জীবন এসে থমকে গেছে অর্থের কাছে। নেই চিকিৎসা কারানোর জন্য পর্যাপ্ত অর্থ, তাই হাত বাড়িয়েছেন সমাজের বিত্তবান ও স্বহৃদয়বান মানুষের কাছে। বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবিরের পারিবারিক সূত্রে জানা গেছে, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলতি বছরের ৩ জানুয়ারি ঢাকার সিএমএইচ হাসপাতালে বাইপাসবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে উত্তেজনা
স্বরূপকাঠী উপজেলার স্বরূপকাঠি শহীদ স্মৃতি ডিগ্রী কলেজ শাখা কমিটি ঘোষণা নিয়ে ছাত্রলীগের দু’পক্ষের তুমুল উত্তেজনায় হাতাহাতি হয়েছে। মঙ্গলবার দুপুরে কলেজ চত্ত্বরে কমিটি থেকে পদবঞ্চিত ছাত্রলীগ কর্মীদের সাথে পদপ্রাপ্ত করা ছাত্রলীগ নেতা-কর্মীদের মাঝে হাতাহাতির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। তবে এ নিয়ে এ রিপোর্ট লেখার আগ পর্যন্ত দু’পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। পদবঞ্চিত ছাত্রলীগ নেতাদের অভিযোগ থানা ছাত্রলীগ সভাপতি রণি দত্ত ও সম্পাদক কোন প্রকার সাংগঠনিক নিয়ম-কানুন না মেনে পূর্ব পরিকল্পিতভাবে নিজেদের মনোনীত লোককে দলের গুরুপ্তপূর্ন পদে আসিন করেছেন। যা অগ্রহনযোগ্য, অগণতান্ত্রিক। থানা ছাত্রলীগেরবিস্তারিত পড়ুন
পাল্টা-পাল্টি সমাবেশ ॥ সংঘর্ষের আশংকা
মঠবাড়িয়ায় বিএনপির নতুন কমিটি ঘোষণায় দুই গ্রুপ মুখোমুখি
মঠবাড়িয়া উপজেলা ও পৌর বিএনপির সদ্য ঘোষিত কমিটি নিয়ে দল এখন দ্বিধা বিভক্ত হয়ে পড়েছে। দলীয় পাল্টা-পাল্টি কর্মসূচি পালনকে কেন্দ্র করে দু’গ্রপ এখন মুখোমুখি। যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষ। এক গ্রুপের নেতৃত্বে রয়েছে সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ঘোষিত কমিটির সভাপতি রুহুল আমীন দুলাল এবং অপর গ্রুপে নেতৃত্ব দিচ্ছেন সাবেক পৌর বিএনপির সভাপতি ও নতুন কমিটির সাধারণ সম্পাদক কেএম হুমায়ুন কবীর। সোমবার সন্ধ্যায় ১১ ইউনিয়নের সমর্থকরা নব গঠিত উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব কেএম হুমায়ুন কবীরের সমর্থন জানিয়ে ফুলেল শুভেচ্ছা জানান। নবগঠিত পৌর বিএনপির সভাপতিবিস্তারিত পড়ুন
শিক্ষা সচিবসহ ১০ জনের বিরুদ্ধে মামলা
ইন্দুরকানীতে তথ্য গোপন করে প্রতিবেদন
ইন্দুরকানীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তথ্য গোপন করে তদন্ত প্রতিবেদন দেয়ায় শিক্ষা সচিবসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করেছেন এক সহকারি শিক্ষিকা। অভিযোগের ভিত্তিতে ১০ জনের বিরুদ্ধে ৪ সপ্তাহের রুল জারি করেছে হাইকোর্ট। জানা গেছে, পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার বালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা ফারজিয়া আক্তারকে নিয়োগের জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রতিবেদন না দিয়ে জালিয়াতি করে প্রতিবেদন দেয়ার অভিযোগে তিনি শিক্ষা সচিবসহ ১০ জনকে আসামী করে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট পিটিশন করেন। স্থানীয় অফিস সূত্রে জানা যায়, ১৯৯৮ সালে ব্র্যাক শিক্ষা কর্মসূচীর আওতায় ওই বিদ্যালয়টির কার্যক্রম শুরু হয়। তখন ওই বিদ্যালয়ে শিক্ষক হিসেবেবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়া সমবায় ব্যাংকের বার্ষিক সাধারণ সভা
পিরোজপুরের মঠবাড়িয়া কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেড এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সমবায় ব্যাংক কার্যালয়ে ব্যাংকের চেয়ারম্যান আফজাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সাবেক চেয়াম্যান ফারুকুজ্জামান, পরিচালক ও প্যানেল মেয়র মঞ্জুর রহমান শিকদার, সহ-সভাপতি নাসির মাতুব্বর, পরিচালক শাকিল আহমেদ নওরোজ, শামিম মৃধা, সমবায়ী ফজলুল হক মনি, সালাউদ্দিন ফারুক, আওয়ামী লীগ নেতা রিয়াজ উদ্দিন প্রমুখ। পরে ব্যাংকের চেয়ারম্যান আফজাল হোসেন ৩৬ লাখ ৫৪ হাজার টাকার ২০১৮-১৯ সালের বাজেট ঘোষণা করেন। সভায় ব্যাংকের পরিচালক শাকিল আহমেদ নওরোজ ব্যাংকের চেয়ারম্যানের কাছে একটি কম্পিউটার হস্তান্তর করেন।
পিরোজপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
পিরোজপুরে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। মঙ্গলবার সকালে বলেশ্বর ব্রীজ এলাকা থেকে ১৭৫ পিস ইয়াবাসহ মো. আল-আমিন (১৯) নামের ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। আল-আমিন বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার শিংজোর এলাকার দেলোয়ার মোল্লার ছেলে। ডিবি পুলিশের উপ-পরিদর্শক দোলোয়ার হোসাইন জানান, পিরোজপুর-খুলনা আঞ্চলিক মহাসড়কের বলেশ্বর ব্রীজ এলাকায় ডিবি পুলিশের ওসি মিজানুল হকের নেতৃত্রে চেকপোষ্টের দায়িত্বরত ডিবি পুলিশের একটি দল আল-আমিনকে ১৭৫ পিস ইয়াবাসহ আটক করে। সে পিরোজপুর বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। মাদক নিয়ন্ত্রন আইনে ডিবি পুলিশ বাদী হয়ে আল-আমিনকে আসামিবিস্তারিত পড়ুন
বাগেরহাট সদর উপজেলায় মেধাবী শিক্ষার্থীদের বৃত্তির চেক বিতরণ
বাগেরহাটে আস বাংলাদেশ এর উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তির চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বাগেরহাট সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কক্ষে বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের প্রচেষ্টায় “প্রতীচী (বাংলাদেশ) ট্রাষ্ট এর আর্থিক সহযোগিতায় আস বাংলাদেশ বাগেরহাট সদর উপজেলার ৬টি বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তির চেক বিতরণ করা হয়। চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাছুদা আক্তার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শহিদুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার আজগর আলী, উপজেলা সমবায় কর্মকর্তা দেবব্রত মিত্র, আস বাংলাদেশ এর নির্বাহী পরিচালক মো. কামরুজ্জামান, সাংবাদিক মোল্লা আ.বিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় দুঃস্থ কল্যাণ সংস্থার মতবিনিময় সভা
পিরোজপুরের ভান্ডারিয়ায় মঙ্গলবার সকালে বেসরকারি গ্রামীণ উন্নয়ন মূলক সংস্থা দুঃস্থ কল্যাণ সংস্থার উপজেলা ও ইউনিয়ন নেত্রীদের এক মতবিনিময় সভা থানা সংলগ্ন সংস্থার নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রশাসনিক কর্মকর্তা কাজী আতাহার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, নারী সংগঠক ও পিরোজপুর জেলা পরিষদের সদস্য রোকেয়া বেগম, দুঃস্থ কল্যাণ সংস্থার নেত্রী শিমুল রানী, দিপালী রানী হাওলাদার, হেনা বেগম, ফিরোজা বেগম, দুলু বেগম, কাজল বেগম, লাইজু আক্তার, তানিয়া আক্তার, সেতারা বেগম প্রমূখ। সভায় বক্তারা সংস্থার উন্নয়নমূলক কাজের বিষয় উল্লেখ করে বলেন, ২০০৪ সালে ভান্ডারিয়াসহ দক্ষিণাঞ্চলের তৃণমূল অস্বচ্ছল মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য ব্যক্তিগতভাবেবিস্তারিত পড়ুন
লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতির দিককে গুরুত্ব দিতে হবে …. জিয়াউল আহসান গাজী
পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানে আলোক বর্তিকা। লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতির সকল দিককে গুরুত্ব দিতে হবে। ক্রীড়া ও সাংস্কৃতি শিক্ষার্থীদের মনন বিকাশে সহায়তা করে। পিরোজপুরের পাড়েরহাট সম্মিলিত বালিকা মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে প্রধান অতিথি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সোমবার সকালে বিদ্যালয়ের আয়োজনে এ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠান বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এ সময় তিনি অভিভাবকদের উদ্দ্যেশ্যে বলেন, আপনাদের খেয়াল রাখতে হবে আপনাদের সন্তানের প্রতিটি পদক্ষেপেরবিস্তারিত পড়ুন
