ভান্ডারিয়ায় দুঃস্থ কল্যাণ সংস্থার মতবিনিময় সভা
পিরোজপুরের ভান্ডারিয়ায় মঙ্গলবার সকালে বেসরকারি গ্রামীণ উন্নয়ন মূলক সংস্থা দুঃস্থ কল্যাণ সংস্থার উপজেলা ও ইউনিয়ন নেত্রীদের এক মতবিনিময় সভা থানা সংলগ্ন সংস্থার নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
প্রশাসনিক কর্মকর্তা কাজী আতাহার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, নারী সংগঠক ও পিরোজপুর জেলা পরিষদের সদস্য রোকেয়া বেগম, দুঃস্থ কল্যাণ সংস্থার নেত্রী শিমুল রানী, দিপালী রানী হাওলাদার, হেনা বেগম, ফিরোজা বেগম, দুলু বেগম, কাজল বেগম, লাইজু আক্তার, তানিয়া আক্তার, সেতারা বেগম প্রমূখ।
সভায় বক্তারা সংস্থার উন্নয়নমূলক কাজের বিষয় উল্লেখ করে বলেন, ২০০৪ সালে ভান্ডারিয়াসহ দক্ষিণাঞ্চলের তৃণমূল অস্বচ্ছল মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য ব্যক্তিগতভাবে জাতীয়পার্টি (জেপি)’র
চেয়ারম্যান এবং বর্তমান সরকারের পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এটি ব্যক্তিগতভাবে প্রতিষ্ঠিত করেন। তারপর থেকে প্রতি বছর অস্বচ্ছল মানুষের মাঝে সেলাই মেশিন, গাভী, হাস-মুরগী, চিকিৎসার জন্য ঔষধসহ নানা ধরনের সাহায্য ব্যক্তিগত অর্থায়নে করে থাকেন। অসহায় পরিবারের কেউ মারা গেলে তাদের দাফন, শ্মশানের জন্যও নগদ অর্থ দিয়ে থাকেন। তাই এই উন্নয়নমূলক কাজ অব্যাহত রাখতে আনোয়ার হোসেন মঞ্জু’র হাতকে শক্তিশালী করতে গ্রামীণ জনপদের ঘরে ঘরে প্রত্যেক নারী-পুরুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানানো হয় সভায়।
সভা শেষে জাতীয়পার্টি (জেপি)’র চেয়ারম্যান এবং পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু’র সুস্থ্যতা এবং দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত করেন সংস্থার কর্মকর্তা মাওলানা হাসানুল কবির।
