পিরোজপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
পিরোজপুরে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। মঙ্গলবার সকালে বলেশ্বর ব্রীজ এলাকা থেকে ১৭৫ পিস ইয়াবাসহ মো. আল-আমিন (১৯) নামের ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। আল-আমিন বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার শিংজোর এলাকার দেলোয়ার মোল্লার ছেলে।
ডিবি পুলিশের উপ-পরিদর্শক দোলোয়ার হোসাইন জানান, পিরোজপুর-খুলনা আঞ্চলিক মহাসড়কের বলেশ্বর ব্রীজ এলাকায় ডিবি পুলিশের ওসি মিজানুল হকের নেতৃত্রে চেকপোষ্টের দায়িত্বরত ডিবি পুলিশের একটি দল আল-আমিনকে ১৭৫ পিস ইয়াবাসহ আটক করে। সে পিরোজপুর বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিল।
মাদক নিয়ন্ত্রন আইনে ডিবি পুলিশ বাদী হয়ে আল-আমিনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।
Please follow and like us:
« বাগেরহাট সদর উপজেলায় মেধাবী শিক্ষার্থীদের বৃত্তির চেক বিতরণ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) মঠবাড়িয়া সমবায় ব্যাংকের বার্ষিক সাধারণ সভা »
