প্রধান সূচি

পাল্টা-পাল্টি সমাবেশ ॥ সংঘর্ষের আশংকা

মঠবাড়িয়ায় বিএনপির নতুন কমিটি ঘোষণায় দুই গ্রুপ মুখোমুখি

মঠবাড়িয়া উপজেলা ও পৌর বিএনপির সদ্য ঘোষিত কমিটি নিয়ে দল এখন দ্বিধা বিভক্ত হয়ে পড়েছে। দলীয় পাল্টা-পাল্টি কর্মসূচি পালনকে কেন্দ্র করে দু’গ্রপ এখন মুখোমুখি। যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষ। এক গ্রুপের নেতৃত্বে রয়েছে সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ঘোষিত কমিটির সভাপতি রুহুল আমীন দুলাল এবং অপর গ্রুপে নেতৃত্ব দিচ্ছেন সাবেক পৌর বিএনপির সভাপতি ও নতুন কমিটির সাধারণ সম্পাদক কেএম হুমায়ুন কবীর।

সোমবার সন্ধ্যায় ১১ ইউনিয়নের সমর্থকরা নব গঠিত উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব কেএম হুমায়ুন কবীরের সমর্থন জানিয়ে ফুলেল শুভেচ্ছা জানান।

নবগঠিত পৌর বিএনপির সভাপতি আ. ম. ইউসুফুজ্জামান এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কেএম হুমায়ুন কবীর, সহ-সভাপতি এসএম ফেরদৌস রুম্মান, যুগ্ম সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন বাবুল মৃধা, জাকির মৃধা, পৌর বিএনপির সহ-সভাপতি ফয়েজ আহম্মেদ খোকন, সাবেক জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সোয়েব শামস্ শওকত, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান অপু ও ছাত্রদল নেতা সোহেল রানা প্রমুখ।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কেএম হুমায়ুন কবীর বলেন, তৃণমূলের মতামত নিয়েই এই কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রের নির্দেশে জেলা কমিটি এ কমিটির অনুমোদন দেন।

অপরদিকে, গত শনিবার বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন দুলালের অনুসারী ১১ ইউনিয়নের নেতাকর্মীরা নব-ঘোষিত কমিটি প্রত্যাখান করে সমাবেশ করেন।

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন দুলাল সমাবেশে বলেন, দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সম্মেলনের মাধ্যমে উপজেলা কমিটি গঠনের নির্দেশ দিয়ে ছিলেন। এ নির্দেশ উপেক্ষা করে দলীয় গঠনতন্ত্র পরিপন্থী সম্মেলন ছাড়া নতুন কমিটি তৃনমুলের নেতা-কর্মীও মানে না। আমিও এ কমিটি প্রত্যাখান করলাম।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial