পিরোজপুরের অনুর্ধ্ব ১৬ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত
পিরোজপুরে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অনুর্ধ্ব ১৬ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ফুটবল প্রতিযোগিতায় পিরোজপুরের বিভিন্ন ক্লাব অংশগ্রহণ করে।
ফুটবল খেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মো. মোস্তাফিজুর রহমান। সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকিব। স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া কর্মকর্তা হুসাইন আহমাদ।
খেলায় চ্যাম্পিয়ন হয়েছে শেখ জামাল দল এবং রানার আপ হয় শেখ রাসেল দল। খেলার প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন প্রাক্তন কৃতি ফুটবলার বর্তমান প্যানেল বিচারক আব্দুস ছালাম মধু।
অনুষ্ঠানে পিরোজপুর চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মধ্যে পুরষ্কার বিতরণ করেন।
Please follow and like us:
« নাজিরপুরে ভুয়া মেজর পরিচয়ে বিয়ে অতপর … শ্রীঘরে (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) অপেক্ষায় বরিশালবাসী : কে হচ্ছেন নগর পিতা »
