প্রধান সূচি

Sunday, July 29th, 2018

 

কাল ভোট

অপেক্ষায় বরিশালবাসী : কে হচ্ছেন নগর পিতা

আগামীকাল সোমবার বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে বহুল প্রতিক্ষিত ভোট। এ দিন সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হবে। এজন্য ইতিমধ্যে সব প্রস্তুতি শেষ করেছেন নির্বাচন কমিশন (ইসি)। প্রথবারের মত দলীয় প্রতীকে এবার মেয়র নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনী বিধি অনুযায়ী শনিবার মধ্যরাত থেকে সকল প্রচার-প্রচারণায় নিষেধাজ্ঞা জারী করা হয়েছে। ভোট ঘিরে নগরীতে নেয়া হয়েছে নিছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। প্রার্থীরাও তাদের সব প্রচার-প্রচারনা শেষ করে এখন ভোটের প্রহর গুনছেন। তবে প্রচার প্রচারণা শেষ হলেও মেয়র প্রার্থীদের নিয়ে চলছে শেষ মুহুর্তের জল্পনা-কল্পনা। হিসাব কষছেন প্রার্থীরাও। কে হচ্ছেন বরিশালবিস্তারিত পড়ুন


পিরোজপুরের অনুর্ধ্ব ১৬ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

পিরোজপুরে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অনুর্ধ্ব ১৬ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ফুটবল প্রতিযোগিতায় পিরোজপুরের বিভিন্ন ক্লাব অংশগ্রহণ করে। ফুটবল খেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মো. মোস্তাফিজুর রহমান। সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকিব। স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া কর্মকর্তা হুসাইন আহমাদ। খেলায় চ্যাম্পিয়ন হয়েছে শেখ জামাল দল এবং রানার আপ হয় শেখ রাসেল দল। খেলার প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন প্রাক্তন কৃতি ফুটবলার বর্তমান প্যানেল বিচারক আব্দুস ছালাম মধু। অনুষ্ঠানে পিরোজপুর চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মধ্যে পুরষ্কার বিতরণ করেন।


নাজিরপুরে ভুয়া মেজর পরিচয়ে বিয়ে অতপর … শ্রীঘরে

পিরোজপুরের নাজিরপুরে ভুয়া মেজর পরিচয়ে বিয়ের পর যৌতুকের দাবীতে স্ত্রীকে মারধর করে গর্ভপাত ঘটানোর অভিযোগে নাসির শেখ (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে যশোর কোতয়ালী মডেল থানাধীন ঝুমঝুমপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে নাজিরপুর থানা পুলিশ। নাসির শেখ উপজেলার সেখমাটিয়া ইউনিয়নের চরখালী গ্রামে আব্দুর রশিদ শেখের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত নাসির শেখ নিজেকে সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে প্রেমের ফাঁদে ফেলে রাজধানীর মিরপুর এলাকার স্থানীয় বাসিন্ধা নিপা আক্তার নামে এক যুবতীকে বিয়ে করে। বিয়ের পরে যৌতুকের দাবীকে মারধর ও গর্ভের সন্তান নষ্ট করার অভিযোগে নিপা আক্তারবিস্তারিত পড়ুন


পাইকগাছায় বিশ্ব বাঘ দিবস পালিত

পরিবেশবাদী সংগঠন বনবিবি’র উদ্যোগে পাইকগাছায় বিশ্ব বাঘ দিবস পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে রবিবার সকাল ১১ টায় নতুন বাজারস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, এস ডব্লিউ নিউজ ২৪ ডটকম এর সহকারী সম্পাদক নাসরিন সুলতানা রানী, সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সহ-সভাপতি নলিনী কান্ত সানা, প্রেসক্লাব পাইকগাছার কোষাধ্যক্ষ আশীষ রায় চৌধুরী মিন্টু, বন বিবির সহ-সভাপতি পারভীন ইসলাম, জামিলা তোহা জলি, শ্যাম সুন্দর ভদ্র, রিপন হোসেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, বাঘ সুরক্ষায় সুন্দরবন সংলগ্ন জনপদের মানুষকে বন সুরক্ষায় আরো বেশি সচেতন করতে হবে।


কাউখালীতে জাতীয় মহিলা পার্টির অফিস উদ্বোধন

কাউখালীতে রবিবার উপজেলা জাতীয় মহিলা পার্টির (জেপি) নতুন অফিস উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কলেজ রোডস্থ নতুন কার্যালয়ে সকালে উপজেলা মহিলা পার্টির সভানেত্রী সাহিদা জেসমিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম তালুকদার, উপজেলা যুব সংহতির সাবেক সভাপতি জাকির হোসেন নসু, যুব সংহতি নেতা মনজুরুল মাহাফুজ পায়েল, শামীম আহম্মেদ, উপজেলা মহিলা পার্টির সাধারণ সম্পাদিকা শিরিন বেগম, সয়না রঘুনাথপুর ইউনিয়ন মহিলা পার্টির সভানেত্রী সাবেক ইউপি সদস্য বেবী বেগম, আমরাজুড়ি ইউনিয়ন মহিলা পার্টির সভানেত্রী রেহেনা পারভীন, কাউখালী ইউনিয়ন মহিলা পার্টির সভানেত্রী সাহিনুরবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় গাছ পড়ে কালি মন্দির বির্ধ্বস্ত

পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভার দক্ষিণ ভান্ডারিয়ার ছোট কানুয়া গ্রামে ছোট কানুয়া শ্রী শ্রী কালি মন্দির নামে একটি মন্দিরের উপর একটি চাম্বল গাছ পড়ে মন্দিরটি বির্ধ্বস্ত হয়ে গেছে। গাছটি পড়ে যাওয়ার পর গাছের মালিক গাছটি সড়িয়ে না নেয়ায় মন্দিরটি সংস্কার করাও সম্ভব হয়নি। শনিবার সরেজমিনে গেলে মন্দির কমিটির সভাপতি তপন চন্দ্র দাস জানান, গাছের মালিককে একাধিকবার বলার পড়েও তিনি গাছটি সড়িয়ে না নেয়ায় আমরা ভান্ডারিয়ার সাবেক সদর ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার জোমাদ্দারের কাছে গেলে তিনিও ওই মালিককে গাছটি সড়িয়ে নেয়ার জন্য বলা হলে তার পরেও সড়ানো হয়নি। পরে সরোয়ার জোমাদ্দার ভান্ডারিয়াবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial