প্রধান সূচি

ভান্ডারিয়ায় গাছ পড়ে কালি মন্দির বির্ধ্বস্ত

পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভার দক্ষিণ ভান্ডারিয়ার ছোট কানুয়া গ্রামে ছোট কানুয়া শ্রী শ্রী কালি মন্দির নামে একটি মন্দিরের উপর একটি চাম্বল গাছ পড়ে মন্দিরটি বির্ধ্বস্ত হয়ে গেছে। গাছটি পড়ে যাওয়ার পর গাছের মালিক গাছটি সড়িয়ে না নেয়ায় মন্দিরটি সংস্কার করাও সম্ভব হয়নি।

শনিবার সরেজমিনে গেলে মন্দির কমিটির সভাপতি তপন চন্দ্র দাস জানান, গাছের মালিককে একাধিকবার বলার পড়েও তিনি গাছটি সড়িয়ে না নেয়ায় আমরা ভান্ডারিয়ার সাবেক সদর ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার জোমাদ্দারের কাছে গেলে তিনিও ওই মালিককে গাছটি সড়িয়ে নেয়ার জন্য বলা হলে তার পরেও সড়ানো হয়নি। পরে সরোয়ার জোমাদ্দার ভান্ডারিয়া থানা পুলিশকে বিষয়টি অবহিত করলে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছের মালিককে গাছটি সড়িয়ে নিতে বলার পরেও কাজের কাজ কিছু হয়নি।

এদিকে হিন্দু ধর্মাবলম্বীদের বাৎসরিক পূজা আগত তার মধ্যে গাছটি না সরালে মন্দির সংস্কার করে ওই মন্দিরে প্রতিমা নির্মানের কাজ করা সম্ভব নয়। তাই বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যেমে সমাধানেরর জন্য আবেদন জানান মন্দির কমিটির লোকজন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial