পাইকগাছায় বিশ্ব বাঘ দিবস পালিত
পরিবেশবাদী সংগঠন বনবিবি’র উদ্যোগে পাইকগাছায় বিশ্ব বাঘ দিবস পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে রবিবার সকাল ১১ টায় নতুন বাজারস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, এস ডব্লিউ নিউজ ২৪ ডটকম এর সহকারী সম্পাদক নাসরিন সুলতানা রানী, সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সহ-সভাপতি নলিনী কান্ত সানা, প্রেসক্লাব পাইকগাছার কোষাধ্যক্ষ আশীষ রায় চৌধুরী মিন্টু, বন বিবির সহ-সভাপতি পারভীন ইসলাম, জামিলা তোহা জলি, শ্যাম সুন্দর ভদ্র, রিপন হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাঘ সুরক্ষায় সুন্দরবন সংলগ্ন জনপদের মানুষকে বন সুরক্ষায় আরো বেশি সচেতন করতে হবে।
Please follow and like us:
« কাউখালীতে জাতীয় মহিলা পার্টির অফিস উদ্বোধন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) নাজিরপুরে ভুয়া মেজর পরিচয়ে বিয়ে অতপর … শ্রীঘরে »
