প্রধান সূচি

পাইকগাছায় অবিরাম বর্ষণে জন দূর্ভোগ

দুই দিনে অবিরাম বর্ষণে পাইকগাছার জনজীবন বিপর্যস্থ হয়ে পড়েছে। বর্ষা মৌসুমের শুরুতেই তেমন একটা বৃষ্টি না হলেও শ্রাবণ মাসে কম বেশি বৃষ্টি হচ্ছে। গত ২ দিনের বৃষ্টিতে পাইকগাছাসহ উপকূলের নীচু এলাকা বৃষ্টির পানিতে প্লাবিত হয়েছে। ফসলের ক্ষেত পানিতে ভরে গেছে। এতে সজবির ব্যাপক ক্ষতি হয়েছে। বিভিন্ন গ্রামের নিচু এলাকার বাড়ি ঘরে আঙিনায় পানিতে তলিয়ে যাওয়ায় জনজীবনে দূর্ভোগ বেড়েছে। প্রধান সড়কের জিরোপয়েন্ট থেকে পাইকগাছা বাজার পর্যন্ত ভাঙ্গাচুরা সড়কের বিভিন্ন স্থানে পানি জমে থাকায় যাতায়াতে বেড়েছে জন দূর্ভোগ।

বুধবার বিকেল থেকে বৃহস্পতিবার সারাদিন বর্ষণে জনজীবনে দূর্ভোগ নেমে এসেছে। এতে সবচেয়ে বিপাকে পড়েন নি¤œআয়ের শ্রমজীবী মানুষেরা। টানা বর্ষণের কারণে দিন মজুরা কাজ করতে পারেনি। অনেকেই বাড়ি হতে বের হতে পারেনি।

উপজেলার বান্দিকাটী গ্রামের ইউনুছ আলী গোলদার জানান, প্রতিদিন দিন মজুরের কাজ করে আমার সংসার চালাতে হয়, কিন্তু ভারি বর্ষণের কারণে বৃহস্পতিবার আমি কোথাও কাজ করতে যেতে পারিনি।

টানা বৃষ্টিতে ব্যবসা-বাণিজ্যসহ দৈনন্দিন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এছাড়া ভারি বৃষ্টির কারণে প্রায় ৫-৬ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ না থাকায় অস্বস্তি সৃষ্টি হয়েছে জনজীবনে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial