প্রধান সূচি

পাইকগাছায় ২৫ চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা

পাইকগাছায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বিভাগীয় ও ফরমালিন বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে।
উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে শনিবার সকালে উপজেলার বিভিন্ন হাট বাজার ও গুরুত্বপূর্ণ স্থান সমূহে অভিযান পরিচালনা করা হয়। এসময় চিংড়িতে অপদ্রব্য পুশ ও অস্বাস্থ্যকর পরিবেশে বাজারজাত করার অভিযোগে ২৫ জন চিংড়ি ব্যবসায়ীকে ২৪ হাজার টাকা জরিমানা ও ২০ কেজি চিংড়ি বিনষ্ট করা হয়।
অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, সহকারী মৎস্য কর্মকর্তা এসএম শহিদুল্লাহ, সম্প্রসারণ কর্মকর্তা তানভীর আহমেদ ও ক্ষেত্র সহকারী সুজিত রঞ্জন মন্ডল।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial