প্রধান সূচি

পাইকগাছায় মৎস্য চাষ ও গবেষণা সংক্রান্ত প্রামাণ্যচিত্র প্রদর্শন

পাইকগাছায় মৎস্য চাষ ও গবেষণা সংক্রান্ত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়েছে। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট লোনাপানি কেন্দ্রের উদ্যোগে শনিবার সকালে পাইকগাছা সরকারি কলেজ মিলনায়তনে মৎস্য চাষ ও গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত প্রযুক্তি প্রদর্শন করা হয়।
প্রামাণ্য চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে অধ্যক্ষ মিহির বরণ মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, লোনপানি কেন্দ্রের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ লতিফুল ইসলাম। বক্তব্য রাখেন, উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা দেবাশীষ মন্ডল, সহকারী অধ্যাপক আমান উল্লাহ আমান, প্রভাষক মাসুদুর রহমান মন্টু, আব্দুর রাজ্জাক বুলি, রতন কুমার দত্ত, সাংবাদিক আব্দুল আজিজ, এন ইসলাম সাগর, সুব্রত মন্ডল ও পংকজ কুমার মন্ডল।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial