Saturday, July 21st, 2018
পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজের মায়ের কুলখানী অনুষ্ঠিত
পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দৈনিক পিরোজপুর কন্ঠ পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি মো. মহিউদ্দিন মহারাজ এর মা মরহুমা মমতাজ বেগমের কুলখানি উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়নের হরিণপালা ইকোপার্কে আজ শনিবার দুপুরে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া মাহফিলে বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রী এবং জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি, পিরোজপুর-১ আসনের এমপি এ কে এম এ আউয়াল, পিরোজপুর জেলা প্রশাসক আবু আহমদ ছিদ্দিকী, পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির শরিক হন। দোয়াবিস্তারিত পড়ুন
পানি সম্পদ মন্ত্রীর ভান্ডারিয়ায় পানি উন্নয়ন বোর্ডের ডাকবাংলো নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন
পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু আজ শনিবার দুপুরে ভান্ডারিয়ার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের একটি পরিদর্শন বাংলোর নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন। পূর্ব ভান্ডারিয়ায় সড়ক ও জনপথ বিভাগের পরিদর্শন বাংলো পাশে পাউবি’র ব্যবস্থাপনায় উপকূলীয় বাঁধ উন্নয়ন প্রকল্প সিআইপি-১ এর অর্থায়নে এ বাংলো নির্মিত হচ্ছে। এই ভিত্তি প্রস্তর স্থাপন কালে বোর্ডের মহাপরিচালক মাহফুজুর রহমান, পশ্চিম রিজিয়নের অতিরিক্ত মহাপরিচালক খন্দকার খালেকুজ্জামান, বরিশাল জোনের প্রধান প্রকৌশলী মো. সাজেদুর রহমান, বরিশালের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. রমজান আলী, পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী সাঈদ আহম্মেদ, বরিশালের উপপরিচালক আব্দুর রশীদ প্রমুখ বিভাগীয় কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ভিত্তি প্রস্তর স্থাপনবিস্তারিত পড়ুন
পাইকগাছায় মৎস্য চাষ ও গবেষণা সংক্রান্ত প্রামাণ্যচিত্র প্রদর্শন
পাইকগাছায় মৎস্য চাষ ও গবেষণা সংক্রান্ত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়েছে। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট লোনাপানি কেন্দ্রের উদ্যোগে শনিবার সকালে পাইকগাছা সরকারি কলেজ মিলনায়তনে মৎস্য চাষ ও গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত প্রযুক্তি প্রদর্শন করা হয়। প্রামাণ্য চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে অধ্যক্ষ মিহির বরণ মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, লোনপানি কেন্দ্রের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ লতিফুল ইসলাম। বক্তব্য রাখেন, উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা দেবাশীষ মন্ডল, সহকারী অধ্যাপক আমান উল্লাহ আমান, প্রভাষক মাসুদুর রহমান মন্টু, আব্দুর রাজ্জাক বুলি, রতন কুমার দত্ত, সাংবাদিক আব্দুল আজিজ, এন ইসলাম সাগর, সুব্রত মন্ডল ও পংকজবিস্তারিত পড়ুন
পাইকগাছায় ২৫ চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা
পাইকগাছায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বিভাগীয় ও ফরমালিন বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে শনিবার সকালে উপজেলার বিভিন্ন হাট বাজার ও গুরুত্বপূর্ণ স্থান সমূহে অভিযান পরিচালনা করা হয়। এসময় চিংড়িতে অপদ্রব্য পুশ ও অস্বাস্থ্যকর পরিবেশে বাজারজাত করার অভিযোগে ২৫ জন চিংড়ি ব্যবসায়ীকে ২৪ হাজার টাকা জরিমানা ও ২০ কেজি চিংড়ি বিনষ্ট করা হয়। অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, সহকারী মৎস্য কর্মকর্তা এসএম শহিদুল্লাহ, সম্প্রসারণ কর্মকর্তা তানভীর আহমেদ ও ক্ষেত্র সহকারী সুজিত রঞ্জন মন্ডল।
