প্রধান সূচি

পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজের মায়ের কুলখানী অনুষ্ঠিত

পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দৈনিক পিরোজপুর কন্ঠ পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি মো. মহিউদ্দিন মহারাজ এর মা মরহুমা মমতাজ বেগমের কুলখানি উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়নের হরিণপালা ইকোপার্কে আজ শনিবার দুপুরে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রী এবং জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি, পিরোজপুর-১ আসনের এমপি এ কে এম এ আউয়াল, পিরোজপুর জেলা প্রশাসক আবু আহমদ ছিদ্দিকী, পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির শরিক হন।
দোয়া মাহফিলে জেলার বিভিন্ন উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, ইউনিয়নবাসী শরিক হয়েছেন।
কুলখানীতে জেলার ৭টি উপজেলা থেকে প্রায় ৪০ হাজার মানুষ কুলখানীতে অংশ গ্রহণ করেন।
উল্লেখ্য, ভান্ডারিয়ার তেলিখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহাদাৎ হোসেনের সহধর্মিনী, পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ এবং ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান পিরোজপুর কন্ঠ পত্রিকার প্রকাশক মো. মিরাজুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মো. শামসুদ্দিন, মো. সালাউদ্দিন এবং শিক্ষিকা বুলু আক্তারের মা মমতাজ বেগম গত ১০ জুলাই রাতে ইন্তেকাল করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial