স্বরূপকাঠীতে তথ্য অফিসের চলচ্চিত্র প্রদর্শন
গ্রামীন জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় পিরোজপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে স্বরূপকাঠী উপজেলার সমুদয়কাঠী ইউনিয়নের লক্ষণকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সেহাঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে “চলচ্চিত্র প্রদর্শন” করা হয়।
চলচ্চিত্র প্রদর্শনীতে সরকারের নয় বছরের উন্নয়ন মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ব্রান্ডিং বিষয়ের উপর নির্মিত ‘চলচ্চিত্র, অগ্রযাত্রায় নারী, অর্জণের স্বপ্নগাঁথা, রুখতে হবে জঙ্গিবাদ, নেশাকে না বলি’ ইত্যাদি চলচ্চিত্রসমূহ প্রদর্শন করা হয়।
চলচ্চিত্র প্রদর্শনীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সকল স্তরের জনগণ উপস্থিত ছিলেন। চলচ্চিত্র প্রদর্শনীতে জেলা তথ্য অফিসার মহসীন হোসেন তালুকদার উপস্থিত দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে সরকারের গত ৯ বছরের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে বক্তব্য রাখেন।
Please follow and like us:
« স্বরূপকাঠীতে ৪টি প্রতিষ্ঠানকে জেল জরিমানা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) মঠবাড়িয়ায় ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের শাখা উদ্বোধন »
