প্রধান সূচি

Thursday, July 5th, 2018

 

সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে পদোন্নতি না হওয়ায় আদালতে মামলা

পিরোজপুরের নাজিরপুরে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে পদোন্নাতি গ্রেডেশন তালিকায় অন্তভুক্ত না হওয়ায় সংক্ষুদ্ধ হয়ে আদালতে মামলা দায়ের করেছেন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষক। আজ বৃহস্পতিবার পিরোজপুরের নাজিরপুর সহকারী জজ আদালতে এ মামলা দায়ের করেন নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের ৮৫নং দক্ষিন জয়পুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিলি সিকদার। মামলায় পিরোজপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ডিপিইও) এবং নাজিরপুর উপজেলা শিক্ষা অফিসার (টিইও)কে বিবাদী করা হয়েছে। আদালতের বিচারক মামলটি আমলে নিয়ে আগামী ১৫ দিনের মধ্যে বিবাদীদের প্রতি কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। মামলার বিবরনে বাদী মিলি সিকদার উল্লেখ করেন, তিনিবিস্তারিত পড়ুন


পিরোজপুরে নবজাতক উদ্ধার

পিরোজপুরে তিনদিনের এক নবজাতক ছেলে শিশুকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত নবজাতক শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের বলেশ^র সেতু এলাকার পিরোজপুর-বাগেরহাট সড়কের পাশ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচ টার দিকে কোহিনুর বেগম নামের এক পথচারী সড়কের পাশের বনের মধ্যে শিশুটির কান্না শুনতে পায়। এরপর তিনি শিশুটিকে সেখান থেকে উদ্ধার করে। খবর পেয়ে থানা পুলিশ গিয়ে সন্ধ্যায় শিশুটিকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করে। পিরোজপুর সদর হাসাপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সাকিল সরোয়ার জানান, সন্ধ্যা ৭ টার দিকে পুলিশ শিশুটিকে হাসপাতালেবিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে যুবলীগ নেতাকে আটকের ৮ ঘন্টা পর ছেড়ে দিল পুলিশ

ইন্দুরকানীতে আলোচিত যুবলীগ নেতাকে আটকের ৮ ঘন্টা পর ছেড়ে দিয়েছে পুলিশ। বুধবার দুপুরে বালিপাড়ার বটতলা এলাকা থেকে ইন্দুরকানী থানার এসআই হুমায়ুন কবিরের নেতৃত্বে পুলিশ উপজেলার বালিপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শেখ শামীমকে জমি দখলসহ একাধিক অভিযোগে আটক করে থানায় নিয়ে আসে। পরে তাকে ৮ ঘন্টা ওসির অফিস কক্ষে আটক রেখে অনেক নাটকীয়তার পর রাত ১০ টার দিকে স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা তাকে ছাড়িয়ে নিয়ে যায়। শামীমকে থানা থেকে নিয়ে এসে উপজেলা যুবলীগ নেতা কর্মীরা তাকে মালা দিয়ে বরণ করে নেয়। অপরদিকে যুবলীগ নেতা শামীম আটকের পর তার বিরোধীবিস্তারিত পড়ুন


বাগেরহাটে আগ্নেয়াস্ত্র উদ্ধার

কোষ্টগার্ড পশ্চিম জোনের শরণখোলা ষ্টেশনের সদস্যরা বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট জেলার মোড়েলগঞ্জের ফুলহাতা ঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে সুন্দরবনের বনদস্যুদের ব্যবহৃত দুটি একনলা দেশী বন্দুক উদ্ধার করেছে। এসময় কোস্টগার্ডের উপস্থিতি বুঝতে পেরে বনদস্যুরা পালিয়ে যায়। মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লে. আবদুলাহ আল মাহমুদ জানান, সুন্দরবনের বনদস্যুরা মোড়েলগঞ্জ উপজেলার ফুলহাতা ঘাট সংলগ্ন এলাকায় জড়ো হয়েছে, এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোষ্টগার্ড পশ্চিম জোনের শরণখোলা ষ্টেশনের সদস্যরা বৃহস্পতিবার দুপুরে ফুলহাতা ঘাট সংলগ্ন এলাকায় অভিযান শুরু করে। এসময় কোস্টগার্ডের উপস্থিতি বুঝতে পেরে বনদস্যুরা দুটি একনলা দেশী বন্দুক ফেলে রেখে পালিয়ে যায়। পরে কোষ্টগার্ডবিস্তারিত পড়ুন


কাউখালীতে শিয়ালকাঠী ইউনিয়ন যুবলীগের সম্মেলন

কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন বুধবার বিকেলে ফলইবুনিয়া সরকারী প্রাথসিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে মো. মোহাম্মদ আলী সভাপতি, মো. পারভেজ মল্লিক (লাভলু) সাধারণ সম্পাদক এবং মো. মাহাফুজুর রহমান (হাসান)কে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করে ৬১ সদস্য বিশিষ্ট ইউনিয়ন যুবলীগ কমিটির ঘোষণা দেয়া হয়। শিয়ালকাঠী ইউনিয়ন যুবলীগের আহবায়ক মো. মোহাম্মদ আলীর সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মো. মতিয়ার রহমান তালুকদার হালিম। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগেরবিস্তারিত পড়ুন


কমল একাডেমি উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

কমল একাডেমি কেন্দ্রীয় সংসদের উদ্যোগে ‘গণতন্ত্র পুনরুদ্ধার, বেগম জিয়ার মুক্তি ও একটি গ্রহন যোগ্য নির্বাচন’ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার ঢাকার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সকাল সাড়ে ১০ টায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী আব্দুলাহ আল নোমান বলেন। কমল একাডেমি কেন্দ্রীয় সংসদের চেয়ারম্যান মঈনুল আহসান মুন্নার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, সিনিয়র সাংবাদিক এম.এ আজিজ। বক্তব্য রাখেন, ব্যারিস্টার সরোয়ার হোসেন, দেশ বাঁচাও মানুষ বাঁচাও দলের সভাপতি কে.এম রকিবুল ইসলাম রিপন, বাংলাদেশ কল্যাণ পার্টির ভাইস চেয়ারম্যান শহিদুরবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় দলিল লেখক সমিতির পাল্টাপাল্টি কমিটি ঘোষণা

পিরোজপুরের মঠবাড়িয়ায় দলিল লেখক সমিতির দু’গ্রুপ পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করে কমিটি ঘোষণা করেছেন। বৃহস্পতিবার সকালে সাব-রেজিষ্ট্রি অফিস সংলগ্ন দলিল লেখক সমিতি কার্যালয়ে আ.ম. ইউসুফুজ্জামান ও তৌহিদুল বাশার কবির গ্রুপ সংবাদ সম্মেলন করে ২৩ সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী কমিটি ঘোষণা করেন। এতে লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির প্রচার সম্পাদক মো. মজিবর রহমান। সংবাদ সম্মেলনে প্রদীপ রঞ্জন মিত্র, শাহাদাৎ হোসেন বাবুল, বজলুর রহমান, কাজী মজিবর রহমান বাদলসহ অর্ধশত দলিল লেখকরা উপস্থিত ছিলেন। অপর দিকে, গত মঙ্গলবার সন্ধ্যায় মঠবাড়িয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে আলিউল হাসান নাছির জমাদ্দারকে সভাপতি ও মিজানুর রহমানকে সাধারণ সম্পাদকবিস্তারিত পড়ুন


অবৈধ ডিস ব্যবসার দায়ে লাখ টাকা জরিমানা

অনুমোদন ছাড়া কেবল টিভি নেটওয়ার্ক পরিচালনা ও নিয়ম বহির্ভূতভাবে ডিস ব্যবসার দায়ে বাগেরহাটের ফকিরহাট ও রামপাল উপজেলায় দুই ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার সন্ধ্যায় জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মুহাম্মদ শাহরিযার মুক্তার এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় ফকিরহাটের ‘নিউ ভিশন খুলনা’র কন্ট্রোল রুম সীলগালা করে দেয়া আদালত। নির্বাহী হাকিম শাহরিযার মুক্তার বলেন, রামপালে পলাশ নামের এক ব্যক্তি লাইসেন্স ছাড়াই অবৈধভাবে ডিস ব্যবসা করছিলেন। অন্যদিকে ফকিরহাটে ‘নিউ ভিশন খুলনা’ নামে লাইসেন্স নিলেও ‘খুলনা ভিশনের’ নেটওয়ার্কের মাধ্যমে কেবল টিভি পরিচালনা করছিল তারা। নিয়ম বহির্ভূতভাবে ডিস ব্যবসার দায়ে তাদেরবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের শাখা উদ্বোধন

পিরোজপুরের মঠবাড়িয়া দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ১২৮তম শাখা উদ্বোধন করা হয়েছে। পৌর শহরের অঙ্গন শপিং সিটির দ্বিতীয় তলায় বৃহস্পতিবার সকালে ব্যাংকের চেয়ারম্যান গ্রুপ ক্যাপটেন (অবঃ) আবু জাফর চৌধুরী এ শাখার উদ্বোধন করেন। এসময় পৌর সভার প্যানেল মেয়র মঞ্জুর রহমান শিকদার, কাউন্সিলর মতিউর রহমান মিলন, সফিকুর রহমান, অঙ্গন সপিং সিটির প্রোপাইটর মনির হোসেনসহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে দোয়া মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের ছানী ইমাম হাফেজ মাওলানা গোলাম কিবরিয়া।


স্বরূপকাঠীতে তথ্য অফিসের চলচ্চিত্র প্রদর্শন

গ্রামীন জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় পিরোজপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে স্বরূপকাঠী উপজেলার সমুদয়কাঠী ইউনিয়নের লক্ষণকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সেহাঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে “চলচ্চিত্র প্রদর্শন” করা হয়। চলচ্চিত্র প্রদর্শনীতে সরকারের নয় বছরের উন্নয়ন মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ব্রান্ডিং বিষয়ের উপর নির্মিত ‘চলচ্চিত্র, অগ্রযাত্রায় নারী, অর্জণের স্বপ্নগাঁথা, রুখতে হবে জঙ্গিবাদ, নেশাকে না বলি’ ইত্যাদি চলচ্চিত্রসমূহ প্রদর্শন করা হয়। চলচ্চিত্র প্রদর্শনীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সকল স্তরের জনগণ উপস্থিত ছিলেন। চলচ্চিত্র প্রদর্শনীতে জেলা তথ্য অফিসার মহসীন হোসেন তালুকদার উপস্থিত দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে সরকারের গত ৯ বছরের উন্নয়ন কর্মকান্ডবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial