পিরোজপুরে নবজাতক উদ্ধার
পিরোজপুরে তিনদিনের এক নবজাতক ছেলে শিশুকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত নবজাতক শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের বলেশ^র সেতু এলাকার পিরোজপুর-বাগেরহাট সড়কের পাশ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচ টার দিকে কোহিনুর বেগম নামের এক পথচারী সড়কের পাশের বনের মধ্যে শিশুটির কান্না শুনতে পায়। এরপর তিনি শিশুটিকে সেখান থেকে উদ্ধার করে। খবর পেয়ে থানা পুলিশ গিয়ে সন্ধ্যায় শিশুটিকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করে।
পিরোজপুর সদর হাসাপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সাকিল সরোয়ার জানান, সন্ধ্যা ৭ টার দিকে পুলিশ শিশুটিকে হাসপাতালে ভর্তি করে। শিশুটির বয়স দুই থেকে তিন দিন হতে পারে।
Please follow and like us:
« ইন্দুরকানীতে যুবলীগ নেতাকে আটকের ৮ ঘন্টা পর ছেড়ে দিল পুলিশ (পূর্ববর্তি সংবাদ)
