প্রধান সূচি

ইন্দুরকানীতে যুবলীগ নেতাকে আটকের ৮ ঘন্টা পর ছেড়ে দিল পুলিশ

ইন্দুরকানীতে আলোচিত যুবলীগ নেতাকে আটকের ৮ ঘন্টা পর ছেড়ে দিয়েছে পুলিশ। বুধবার দুপুরে বালিপাড়ার বটতলা এলাকা থেকে ইন্দুরকানী থানার এসআই হুমায়ুন কবিরের নেতৃত্বে পুলিশ উপজেলার বালিপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শেখ শামীমকে জমি দখলসহ একাধিক অভিযোগে আটক করে থানায় নিয়ে আসে। পরে তাকে ৮ ঘন্টা ওসির অফিস কক্ষে আটক রেখে অনেক নাটকীয়তার পর রাত ১০ টার দিকে স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা তাকে ছাড়িয়ে নিয়ে যায়। শামীমকে থানা থেকে নিয়ে এসে উপজেলা যুবলীগ নেতা কর্মীরা তাকে মালা দিয়ে বরণ করে নেয়।

অপরদিকে যুবলীগ নেতা শামীম আটকের পর তার বিরোধী যুবলীগের অপর গ্রুপের নেতাকর্মীরা বালিপাড়া বাজারে মিষ্টি বিতরণ ও উল্লাস করে।

তবে যুবলীগ নেতাকে আটকের বিষয়টি অস্বীকার করে ইন্দুরকানী থানার ওসি নাসির উদ্দিন জানান, শামীম একটি মামলার স্বাক্ষী থাকায় তাকে থানায় আনা হয়েছিল।

এদিকে শামীমের আটক ও তার পর ছেড়ে দেয়া নিয়ে উভয় পক্ষে উত্তেজনা বিরাজ করছে।

বুধবার যুবলীগ নেতা শামীমের বিরুদ্ধে বালিপাড়া গ্রামের খালেক মাঝি তার জমি দখলের অভিযোগসহ একাধিক অভিযোগ এনে পিরোজপুর পুলিশ সুপারের কাছে আবেদন করে।

বালিপাড়া ইউনিয়ন যুবলীগের সাবেক সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন জানান, শেখ শামীম অন্য দল থেকে এসে জমি দখল, ঘর দখলসহ নানা অভিযোগে অভিযুক্ত। খালেক মাঝি নামে এক ব্যক্তির জমি দখল করায় সে পুলিশ সুপারের কাছে শামীমের বিরুদ্ধে লিখিত অভিযোগ করায় তাকে পুলিশ গ্রেপ্তার করেছিল। পরে কেন ছেড়ে দিয়েছে তা আমরা জানিনা।

যুবলীগ নেতা শেখ শামীম জানান, আমাকে একটি মামলার স্বাক্ষীর জন্য পুলিশ থানায় এনেছিল। আমার বিরুদ্ধে কোন অভিযোগ বা মামলা নেই।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial