মঠবাড়িয়ায় ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের শাখা উদ্বোধন
পিরোজপুরের মঠবাড়িয়া দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ১২৮তম শাখা উদ্বোধন করা হয়েছে। পৌর শহরের অঙ্গন শপিং সিটির দ্বিতীয় তলায় বৃহস্পতিবার সকালে ব্যাংকের চেয়ারম্যান গ্রুপ ক্যাপটেন (অবঃ) আবু জাফর চৌধুরী এ শাখার উদ্বোধন করেন। এসময় পৌর সভার প্যানেল মেয়র মঞ্জুর রহমান শিকদার, কাউন্সিলর মতিউর রহমান মিলন, সফিকুর রহমান, অঙ্গন সপিং সিটির প্রোপাইটর মনির হোসেনসহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে দোয়া মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের ছানী ইমাম হাফেজ মাওলানা গোলাম কিবরিয়া।
Please follow and like us:
« স্বরূপকাঠীতে তথ্য অফিসের চলচ্চিত্র প্রদর্শন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) অবৈধ ডিস ব্যবসার দায়ে লাখ টাকা জরিমানা »
