স্বরূপকাঠীতে ৪টি প্রতিষ্ঠানকে জেল জরিমানা
জেলার স্বরূপকাঠী উপজেলায় বিভিন্ন আইনে দুটি ইট ভাটা, একটি করাত কল ও একটি পোল্ট্রি ফার্মসহ ৪টি প্রতিষ্ঠানকে জেলা-জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে ভ্রাম্যমান আদালত এ দন্ড প্রদান করেন।
নদী দখল করে অবৈধভাবে করাত কল নির্মান করায় ছালেক ও মিরাজ নামে দু’জনকে ২ মাসের কারাদন্ড, জন সম্মুখে পোল্ট্রি ফার্ম নির্মান করে জন ভোগান্তি সৃষ্টির অপরাধে মো. নাজমুল হক নামে অপর একজনকে ১০ দিনের কারাদন্ড প্রদান করে আদালত। একই সাথে উপজেলার সুটিয়াকাঠী ইউনিয়নধীন এসবিএফ ব্রিকস এবং এম বিএফ ব্রিকস এর দুলাল হাওলাদার ও শহিদুল ইসলাম নামে ইটভাটার দুই ম্যানেজারকে ৫০ হাজার করে মোট এক লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। অবৈধভাবে নদীর চর দখল ও কৃষি জমির মাটি কেটে ইট তৈরীর অপরাধে তাদের দু’জনকে এ অর্থদন্ড দেয়া হয়।
আদালত পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও স্বরূপকাঠী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. কাওসার হোসেন।
