প্রধান সূচি

পাইকগাছায় মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে ৪ ব্যবসায়ীকে জরিমানা

পাইকগাছায় মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে ৪ ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল আউয়ালের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত মঙ্গলবার সকালে পৌর সদরের বিভিন্ন ঔষধের দোকানে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন। এসময় মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার অভিযোগে ফতেমা ফার্মেসী, আরসি মেডিকেল হল, মুক্তা ফার্মেসী ও পাইকগাছা ফার্মেসীর মালিকের প্রত্যেককে ২ হাজার টাকা করে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, ঔষধ প্রশাসন খুলনার ঔষধ তত্বাবধায়ক মোহাম্মদ আব্দুর রশীদ ও পেশকার সাকিরুল ইসলাম।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial