পাইকগাছায় মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে ৪ ব্যবসায়ীকে জরিমানা
পাইকগাছায় মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে ৪ ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল আউয়ালের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত মঙ্গলবার সকালে পৌর সদরের বিভিন্ন ঔষধের দোকানে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন। এসময় মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার অভিযোগে ফতেমা ফার্মেসী, আরসি মেডিকেল হল, মুক্তা ফার্মেসী ও পাইকগাছা ফার্মেসীর মালিকের প্রত্যেককে ২ হাজার টাকা করে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, ঔষধ প্রশাসন খুলনার ঔষধ তত্বাবধায়ক মোহাম্মদ আব্দুর রশীদ ও পেশকার সাকিরুল ইসলাম।
Please follow and like us:
« মোড়েলগঞ্জে শতবর্ষী মসজিদের নাম বদলের চেষ্টা ॥ এলাকায় উত্তেজনা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) মোংলা বন্দর শ্রমিক সংঘের অফিস দখল শ্রমিকদের মধ্যে চরম উত্তেজনা »
