প্রধান সূচি

Tuesday, July 3rd, 2018

 

মানবিক সাহায্যের আবেদন

বাসস এর সাবেক সংবাদদাতা শাহানেওয়াজ সুমনের দুটি কিডনি অচল

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর সাবেক পিরোজপুর প্রতিনিধি এবং পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়, সরকারি সোহ্রাওয়ার্দী কলেজ, পিরোজপুর ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের প্রাক্তন মেধাবী ছাত্র মোঃ শাহানেওয়াজ সুমন এর দুটি কিডনী অচল হয়ে গেছে। জরুরী ভিত্তিতে তার কিডনি ট্রান্সপ্লান্ট (সংযোজন) করা প্রয়োজন। বর্তমানে তিনি ভারতের ভেলোরে খ্রিষ্টান মেডিকেল কলেজ হাসপাতালের  বিশেষজ্ঞ ডাক্তার অধ্যাপক গৌতম রাজন এর চকিৎসাধীন আছেন। সুমনের তার কিডনী সংযোজনের জন্য প্রায় ২০ লক্ষ টাকা প্রয়োজন। তাই সমাজের হৃদয়বান দানশীল ব্যক্তিদের কাছে আর্ত-মানবতার সেবায় এগিয়ে আসা ও দান করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন সুমনের পরিবার। আপনারবিস্তারিত পড়ুন


পিরোজপুরে ব্যবসায়ীকে মারধর ও ছিনতাইয়ের অভিযোগে দুই কারারক্ষীর বিরুদ্ধে মামলা

পিরোজপুর শহরের এক ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগে মো. ইরান সরদার (৫৫) ও মো. বাদল (৩৮) নামে দুই কারারক্ষীর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। উক্ত দুই কারারক্ষী পিরোজপুর জেলা কারাগারে কর্মরত। সোমবার পিরোজপুর অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালেত মারধরের শিকার ব্যবসায়ী মো. জাকারিয়া খান ইকবাল বাদী হয়ে এ মামলা দায়ের করেন। আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জিয়াউল হককে তদন্তের নির্দেশ দিয়েছেন। বাদী পক্ষের আইনজীবী এডভোকেট আবু সালেহ্ মো. ওমান মামলার এজাহারের বরাত দিয়ে জানান, পিরোজপুর সদর উপজেলার পুরাতন পৌরসভারবিস্তারিত পড়ুন


কাউখালীর খেলাঘরের টুম্পা সমদ্দার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যান

জাতীয় শিশু কিশোর সংগঠন খেলাঘর পরিবারের সদস্য বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী টুম্পা সমদ্দার ঢাকা বিশ্ববিদ্যালয় এর সংগীত বিভাগের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গত পহেলা জুলাই তিনি এ পদে যোগদান করেন। তার এ সাফল্যে কেন্দ্রীয় খেলাঘরসহ কাউখালীর খেলাঘর কর্মীদের মধ্যে খুশীর হাওয়া বইছে। টুম্পা সমদ্দারের জন্ম ১৯৮০ সালে পিরোজপুর জেলার কাউখালী উপজেলার উজিয়ালখান গ্রামে। তার পিতার নাম নির্মল কৃষ্ণ সমদ্দার, মায়ের নাম শুভ্রা সমদ্দার। ছোট্ট বেলা থেকেই টুম্পা খেলাঘরের সাথে যুক্ত। এক সময় তাদের উঠোনেই খেলাঘরের আসর বসত। কাউখালীর ঐতিহ্যবাহী এ আসরটির নাম উত্তরায়ণ খেলাঘর আসর। পড়াশুনার বাইরে তার নেশা ছিল খেলাঘর।বিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

মঠবাড়িয়া থানা পুলিশ সুমাইয়া আক্তার রিপা(১৪) নামের এক মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত লাশ  সোমবার রাতে উদ্ধার করেছে। তার মৃত্যু রহস্যজনক সন্দেহে পুলিশ তদন্ত করছে। নিহত মাদ্রাসা ছাত্রী সুমাইয়া উপজেলার বকসির ঘটিচোরা গ্রামের সৌদি প্রবাসি মো. রিপন পেয়াদার মেয়ে। সে স্থানীয় নলী জয়নগর কাদেরিয়া দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী। থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বকসির ঘটিচোরা গ্রামের সৌদি প্রবাসি রিপন পেয়াদার সাথে গত ১২ বছর আগে তার স্ত্রীর বিয়ে বিচ্ছেদ ঘটে। এসময় শিশু সুমাইয়াকে তার বাবার কাছে রেখে মা অন্যত্র ঘর সংসার শুরু করে। সুমাইয়া নলী তুলাতলা গ্রামের নানা মৃতবিস্তারিত পড়ুন


পাইকগাছায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্ট

পাইকগাছায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের উপজেলা পর্যায়ের প্রথম ও দ্বিতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু ও কলেজ মাঠে বঙ্গমাতা টুর্ণামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ফকরুল হাসান। উপজেলা শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলামের সভাপতিত্বে পৃথক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষা অফিসার তপন কর্মকার, শোভা রায়, জ্যোতি শংকর মন্ডল, ঝংকার ঢালী, ইসলামুল হক মিঠু, নয়ন সাহা, সরল দীঘিরপাড় প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, প্রধান শিক্ষক মিলিজিয়াসমিন, জাহানারা খাতুন, রবীন্দ্রনাথ রায়, ছন্দা ঘোষ, সেলিনা পারভীন,বিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় সাবেক ইউপি সদস্য হত্যা মামলার ৭ আসামী কারাগারে

মঠবাড়িয়ায় চাঞ্চল্যকর সাবেক ইউপি সদস্য আ. লতিফ হাওলাদার হত্যা মামলায় ৭ আসামীকে কারাগারে পাঠিয়েছে আদালত। উচ্চ আদালতের জামিনে থানা ৮ আসামী সোমবার জেলা ও দায়রা জজ রফিকুল ইসলামের আদালতের হাজির হয়ে জামিনের আবেদন করলে বিজ্ঞ বিচারক আ. করিম হাওলাদার নামের এক আসামীর জামিন মঞ্জুর করে বাকি ৭ আসামীকে জেল হাজতে প্রেরণ করেন। আসামীরা হলো- সবুজ তালুকদার, আল-আমিন, সজল, আমিনুল ইসলাম, খলিলুর রহমান, আকাশ মৃধা ও রিয়ান। মামলার অন্য ৭ আসামী পলাতক রয়েছে। উল্লেখ্য, গত ১৫ এপ্রিল রোববার ভোরে সাবেক ইউপি সদস্য আ. লতিফ হাওলাদার একটি মামলায় পিরোজপুর আদালতে হাজিরা দিতেবিস্তারিত পড়ুন


জাতিসংঘের অফিসিয়াল ভাষা বাংলা করার দাবীতে ইন্দুরকানীতে শিক্ষার্থীদের শপথ

জাতিসংঘের অফিসিয়াল ভাষা বাংলা করার দাবীসহ শান্তির পক্ষে মানুষের মন পরিবর্তন করার লক্ষ্যে “শান্তির পথে যাত্রা” নামে সংগঠনের উদ্যোগে ইন্দুরকানীতে শপথ ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার ইন্দুরকানী ডিগ্রী কলেজের সেমিনার কক্ষে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা এ অনুষ্ঠানে অংশগ্রহন করেন। কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি এডভোকেট আখতারুজ্জামান তালুকদার সগিরের সভাপতিত্বে শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান সংগঠনের সহকর্মী বিশ^ পর্যটক শাহানা আজিজ। বক্তব্য রাখেন, বিশ^ পর্যটক ফখরুল আজিজ, ইন্দুরকানী কলেজের অধ্যক্ষ মো. মনিরুজ্জামান শিকদার, সহকারী অধ্যাপক জাকারিয়া হোসেন। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহমুদুল হক দুলাল, সহকারী অধ্যাপক শারমিন হোসেন,বিস্তারিত পড়ুন


বাগেরহাটে দরিদ্র মেধাবী ছাত্রীদের বাইসাইকেল বিতরণ

বাগেরহাট সদর উপজেলা পরিষদের আয়োজনে ১০টি ইউনিয়নের মাধ্যমিক পর্যায়ের ১শ’ মেধাবী ও দরিদ্র ছাত্রীদের বাইসাইকেল বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে সদর উপজেলা পরিষদের মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ বাইসাইকেল বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. তানজিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মুজিবর রহমান খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিসেস মাছুদা আক্তার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম ঝংকার, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার এস. এম. হিশামুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো.বিস্তারিত পড়ুন


৪৫ বছর পর বার কাউন্সিলের নতুন ভবন

দীর্ঘ ৪৫ বছর পর অবশেষে নির্মিত হচ্ছে বাংলাদেশ বার কাউন্সিলের নতুন ভবন। বর্তমান ভবনটি ভেঙ্গে ফেলে দুটি বেইজমেন্টসহ ১৫ তলা বিশিষ্ট নতুন ভবন নির্মাণ করা হবে। সম্প্রতি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)’র সভায় প্রকল্পটি অনুমোদন দিয়েছে সরকার। দেশের প্রায় ৫০ হাজার আইনজীবীর একমাত্র লাইসেন্সিং ও রেগুলেটরি বডির জন্য এই আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত ভবনটি নির্মাণে ১১৭ কোটি ৬৬ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। ভবনটিতে বার কাউন্সিলের কাজ ছাড়াও আইনজীবী ও বিচারকদের ব্যক্তিগত নথি সংরক্ষণ ও এডভোকেটশিপ সনদ পরীক্ষার ব্যবস্থা রাখা হবে। ভবনটি নির্মিত হলে আইনজীবীদের বিচারের জন্য গঠিত পাঁচটিবিস্তারিত পড়ুন


ভাষা সৈনিক ড.হালিমা খাতুন আর নেই

ভাষা সৈনিক ও সাহিত্যিক অধ্যাপক ড. হালিমা খাতুন আর নেই। গতকাল মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না …..  রাজিউন)। তিনি হৃদরোগ, কিডনি জটিলতা, রক্তদূষণের মতো নানা জটিল রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৮৬ বছর বয়সী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষক। বাংলাদেশের জন্ম ইতিহাসের প্রথম অধ্যায় সূচিত হয়েছিলো বাহান্নর ভাষা আন্দোলনের মধ্য দিয়ে। সেদিন যাদের সাহসী পদক্ষেপ এনে দিয়েছে আমাদের মায়ের ভাষা, দেখিয়েছে একটি স্বাধীন রাষ্ট্রের স্বপ্ন তাদেরই একজন ছিলেন অধ্যাপক ড. হালিমা খাতুন। তার নাতনী অন্তরা বিনতে আরিফ প্রপা জানান,বিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial