প্রধান সূচি

Tuesday, July 3rd, 2018

 

মোংলা বন্দর শ্রমিক সংঘের অফিস দখল শ্রমিকদের মধ্যে চরম উত্তেজনা

বাগেরহাটের মোংলা বন্দর শ্রমিক সংঘের অফিস দখল করে নিয়েছে বিভক্ত হওয়া শ্রমিকদের একটি পক্ষ। সর্ববৃহত্তর এই শ্রমিক সংগঠন ‘মোংলা বন্দর শ্রমিক সংঘ’ দখল হওয়ায় অপর শ্রমিক পক্ষে মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। মোংলা বন্দরের ইতিহাসে প্রাচীন এই শ্রমিক সংঘের অফিসের তালা ভেঙ্গে গত রবিবার কক্ষসহ পুরো ভবন এলাকা দখল করে নিয়েছে শ্রমিকদের একটি পক্ষ। শ্রমিক সংঘের অফিস দখল ইস্যুতে স্থানীয় শ্রমিকেরা দু’দলে বিভক্ত হয়ে পড়ায় মোংলা বন্দরের সাধারণ শ্রমিকদের মধ্যে চরম ক্ষোভ ও উত্তোজনা ছড়িয়ে পড়েছে। শ্রমিক সংগঠন সূত্র জানায়, বিগত ২০০৮ সালের তত্ত্বাবধায়ক সরকারের আমলে রাষ্ট্রপতির এক আদেশে ‘মোংলাবিস্তারিত পড়ুন


পাইকগাছায় মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে ৪ ব্যবসায়ীকে জরিমানা

পাইকগাছায় মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে ৪ ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল আউয়ালের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত মঙ্গলবার সকালে পৌর সদরের বিভিন্ন ঔষধের দোকানে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন। এসময় মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার অভিযোগে ফতেমা ফার্মেসী, আরসি মেডিকেল হল, মুক্তা ফার্মেসী ও পাইকগাছা ফার্মেসীর মালিকের প্রত্যেককে ২ হাজার টাকা করে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, ঔষধ প্রশাসন খুলনার ঔষধ তত্বাবধায়ক মোহাম্মদ আব্দুর রশীদ ও পেশকার সাকিরুল ইসলাম।


মোড়েলগঞ্জে শতবর্ষী মসজিদের নাম বদলের চেষ্টা ॥ এলাকায় উত্তেজনা

বাগেরহাটের মোড়েলগঞ্জে একটি শতবর্ষী জামে মসজিদের নাম বদলের চেষ্টা করছে স্থানীয় প্রভাবশালীরা। আর ঐতিহ্য ধরে রাখতে নাম বদলের বিরোধীতা করায় মসজিদ কমিটির সাধারণ সম্পাদকসহ মুসল্লিদের উপর হামলা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। এলাকাবাসি জানান, মোড়েলগঞ্জ উপজেলার চিংড়াখালী ইউনিয়নের ‘পশ্চিম চিংড়াখালী মুন্সিবাড়ী জামে মসজিদ’ ১৮২০ সালে স্থানীয় মুসল্লিদে নামাজ পড়ার জন্য প্রতিষ্ঠা করা হয়। সেই থেকে এই জামে মসজিদটির সকল কার্যক্রম ওই নামেই চলে আসছিল। কিছুদিন আগে একই গ্রামের কুয়েত প্রবাসি রফিকুল ইসলাম টিপু মুন্সি এই জামে মসজিদটির নাম বদল করে ‘শেখ মহব্বতবিস্তারিত পড়ুন


পাইকগাছায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে হনুমানের মৃত্যু

পাইকগাছায় আবারও বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে হনুমানের মৃত্যু হয়েছে। মৃত হনুমানকে বন বিভাগের তত্বাবধায়নে শেষ কাজ সম্পন্ন করা হয়েছে। মঙ্গলবার সকালে পৌর বাজারে হনুমানের মর্মান্তিক এ মৃত্যুর ঘটনা ঘটে। উপজেলা বন কর্মকর্তা প্রেমানন্দ রায় জানান, কেশবপুরের দলছুট কালোমুখো কিছু হনুমান খাদ্যের সন্ধানে পাইকগাছায় অবস্থান করছে। তারা প্রতিদিন এলাকার বিভিন্ন স্থানে বিচরণ করে থাকে। ঘটনার দিন মঙ্গলবার সকালে একটি হনুমান পৌর সদরের দলিল লেখক সমিতি ভবনের ছাদ থেকে লাফ দিয়ে মধুমিতা (মিষ্টি পুকুর) পার্কের মার্কেটের উপর যাওয়ার চেষ্টা করে। এ সময় মার্কেটের সামনে বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে হনুমানটি নীচে পড়ে যায় এবংবিস্তারিত পড়ুন


নাজিরপুরে যুবদলের নতুন কমিটিতে পদ পেতে মরিয়া সাবেক ও বর্তমান ছাত্রনেতারা

সারাদেশের ন্যায় পিরোজপুর জেলায়ও শুরু হয়েছে বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নতুন কমিটি গঠন প্রক্রিয়া। ইতিমধ্যে কেন্দ্র থেকে জেলা ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটি গঠন প্রক্রিয়াকে সামনে রেখে জেলার নাজিরপুর উপজেলা যুবদলের নতুন কমিটিতে পদ পেতে মরিয়া হয়ে ওঠেছেন সাবেক ও বর্তমান ছাত্রনেতারা। পিরোজপুর জেলা যুবদলের সদ্য ঘোষিত কমিটিতে সাবেক ছাত্রনেতাদের জয়জয়াকার। সভাপতি করা হয়েছে মিজানুর রহমান শাহীনকে তিনি সাবেক ছাত্রনেতা এবং জেলা যুবদলের দীর্ঘদিনের সফল কো-কনভেনর ছিলেন। আর সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম খান সাঈদ ও সাংগঠনিক সম্পাদক মারুফ হাসান। তারা সদ্য বিলুপ্তবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial