মানবিক সাহায্যের আবেদন
বাসস এর সাবেক সংবাদদাতা শাহানেওয়াজ সুমনের দুটি কিডনি অচল
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর সাবেক পিরোজপুর প্রতিনিধি এবং পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়, সরকারি সোহ্রাওয়ার্দী কলেজ, পিরোজপুর ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের প্রাক্তন মেধাবী ছাত্র মোঃ শাহানেওয়াজ সুমন এর দুটি কিডনী অচল হয়ে গেছে। জরুরী ভিত্তিতে তার কিডনি ট্রান্সপ্লান্ট (সংযোজন) করা প্রয়োজন। বর্তমানে তিনি ভারতের ভেলোরে খ্রিষ্টান মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তার অধ্যাপক গৌতম রাজন এর চকিৎসাধীন আছেন। সুমনের তার কিডনী সংযোজনের জন্য প্রায় ২০ লক্ষ টাকা প্রয়োজন। তাই সমাজের হৃদয়বান দানশীল ব্যক্তিদের কাছে আর্ত-মানবতার সেবায় এগিয়ে আসা ও দান করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন সুমনের পরিবার। আপনার একটু সহানুভুতিই পারে সুমনের দুটি কিডনী সচল করে দিতে। সুমনকে বাঁচিয়ে রাখতে।
উল্লেখ্য, সুমনের ৮ বছরের ১টি ছেলে ও ৪ বছরের ১টি মেয়ে রয়েছে ।
সুমনকে সাহায্য পাঠাবার ঠিকানা- হিসাবের নাম : মো. শাহনেওয়াজ সুমন, হিসাব নং- ১৬৪১৫১০৩৯১২৭৬, ডাচবাংলা ব্যাংক লিমিটেড। বিকাশ করতে পারেন সুমন- ০১৭১১৯০৯৬০৯ (চবৎংড়হধষ) নম্বরে। সুমনের বাবার সাথেও যোগাযোগ করা যেতে পারেন। মো. শাহজাহান আলী মোল্লা, অবসরপ্রাপ্ত জেলা সমবায় কর্মকর্তা, পিরোজপুর। ২২১, মাতৃসদন রোড, পিরোজপুর সদর, পিরোজপুর। মোবাইল: ০১৭৫২৯০০২২৬।
