পিরোজপুরে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত
র্যালী, কেক কাটা এবং আলোচনা সভার মধ্য দিয়ে পিরোজপুরে আন্তর্জাতিক নার্সেস দিবস পালন করা হয়েছে। শনিবার সকাল ৯ টায় হাসপাতাল চত্ত্বর থেকে একটি র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
র্যালীতে সিভিল সার্জন ডা. ফারুক আলম, বিএমএ এর ভারপ্রাপ্ত সভাপতি ডা. ননী গোপাল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ ইদ্রীস মিয়া, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ননী গোপাল রায়, ডা. ইসতিয়াক আহম্মেদ, নাসিং ইনষ্টাক্টর ইনচার্জ মিনতি রানী মৈত্রসহ নার্স এবং হাসপাতালে কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
র্যালী শেষে সদর হাসপাতালের সভাকক্ষে নার্সেস দিবস উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Please follow and like us:
« বাগেরহাটে ঘুর্নিঝড়ে ট্রলার ডুবি (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুরে প্রাক বাজেট আলোচনা »
