পিরোজপুরে প্রাক বাজেট আলোচনা
আসন্ন জাতীয় বাজেট উপলক্ষে শনিবার পিরোজপুরে এক প্রাক বাজেট আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সুশাসনের জন্য প্রচারাভিযান- সুপ্রর উদ্যোগে ও বেসরকারি সংগঠন রয়েল বেঙ্গল ফাউন্ডেশনে ব্যবস্থাপনায় বিশ্ব বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মিলনায়তনে এ আলোচনা সভায় শহরের বিভিন্ন স্তরের ব্যাক্তিরা অংশ নেন।
সুপ্র’র সভাপতি গৌতম চৌধুরীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যক্ষ প্রতুল ব্রহ্ম, বিশেষ অতিথি এডভোকেট আহসানুল কবির বাদল, প্রেসক্লাব সভাপতি শফিউল হক মিঠু, সাংবাদিক এস এম পারভেজ, উন্নয়ন সংগঠক রফিকুল ইসলাম পান্না, সুপ্র জেলা সম্পাদক মইনুল আহসান মুন্না প্রমুখ।
Please follow and like us:
« পিরোজপুরে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত (পূর্ববর্তি সংবাদ)
