প্রধান সূচি

Saturday, May 12th, 2018

 

পিরোজপুরে জাতীয় কমিশনারের সাথে জেলা ও উপজেলার স্কাউটস্ কর্মকর্তাদের মতবিনিময়

বাংলাদেশ স্কাউটস্ এর জাতীয় কমিশনার ও রেল মন্ত্রণালয়ের সচিব মো. মোফাজ্জল হোসেন শনিবার পিরোজপুর জেলা ও উপজেলার স্কাউটস্ কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। পিরোজপুরের জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটস্ এর জাতীয় উপ কমিশনার মো. দেলোয়ার হোসাইন। পিরোজপুরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক কাজী তোফায়েল হোসেনের সভাপতিত্বে জেলার বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসার, জেলা স্কাউটস্ এর কর্মকর্তা ও নির্বাহী কমিটির সদস্যগণ, উপজেলা স্কাউটসের কমিশনারগণ, স্কাউটস্ লিডার ও কাপ লিডারগণ সভায় অংশ নেন। এসময় বক্তব্য রাখেন জেলা স্কাউটস্ কমিশনার কাজী মজিবুর রহমান, রোভার স্কাউটস্রে কমিশনার মো.বিস্তারিত পড়ুন


পিরোজপুরে প্রাক বাজেট আলোচনা

আসন্ন জাতীয় বাজেট উপলক্ষে শনিবার পিরোজপুরে এক প্রাক বাজেট আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সুশাসনের জন্য প্রচারাভিযান- সুপ্রর উদ্যোগে ও বেসরকারি সংগঠন রয়েল বেঙ্গল ফাউন্ডেশনে ব্যবস্থাপনায় বিশ্ব বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মিলনায়তনে এ আলোচনা সভায় শহরের বিভিন্ন স্তরের ব্যাক্তিরা অংশ নেন। সুপ্র’র সভাপতি গৌতম চৌধুরীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যক্ষ প্রতুল ব্রহ্ম, বিশেষ অতিথি এডভোকেট আহসানুল কবির বাদল, প্রেসক্লাব সভাপতি শফিউল হক মিঠু, সাংবাদিক এস এম পারভেজ, উন্নয়ন সংগঠক রফিকুল ইসলাম পান্না, সুপ্র জেলা সম্পাদক মইনুল আহসান মুন্না প্রমুখ।


পিরোজপুরে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত

র‌্যালী, কেক কাটা এবং আলোচনা সভার মধ্য দিয়ে পিরোজপুরে আন্তর্জাতিক নার্সেস দিবস পালন করা হয়েছে। শনিবার সকাল ৯ টায় হাসপাতাল চত্ত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। র‌্যালীতে সিভিল সার্জন ডা. ফারুক আলম, বিএমএ এর ভারপ্রাপ্ত সভাপতি ডা. ননী গোপাল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ ইদ্রীস মিয়া, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ননী গোপাল রায়, ডা. ইসতিয়াক আহম্মেদ, নাসিং ইনষ্টাক্টর ইনচার্জ মিনতি রানী মৈত্রসহ নার্স এবং হাসপাতালে কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। র‌্যালী শেষে সদর হাসপাতালের সভাকক্ষে নার্সেস দিবস উপলক্ষে কেক কাটা,বিস্তারিত পড়ুন


গাছ চাপায় নিহত-১ : আহত-৫

বাগেরহাটে ঘুর্নিঝড়ে ট্রলার ডুবি

শনিবার বিকেলে বয়ে যাওয়া ঝড়ে বাগেরহাট শহরের দড়াটানা নদীতে একটি শামুক বোঝাই ট্রলার উল্টে ডুবে যায়। এসময় ট্রলারে থাকা আলম হাওলাদার, হাফেজ মাতুব্বার, কালু হাওলাদার, মো. জাফর, ওমর আলী, বাইজিত মাতুব্বার, আসাদুল হক সাতরিয়ে প্রাণ রক্ষা করেন। ট্রলার মালিক মিজান বিশ্বাস জানান, চরদোয়ানী থেকে শামুক নিয়ে ৪দিন আগে বাগেরহাট আসে। শনিবার বিকেলে ঝড়ে হঠাৎ দড়াটানা নদীতে থাকা ট্রলারটি উল্টে গিয়ে ডুবে যায়। এসময় ট্রলারে থাকা মাঝিসহ ৭জন শ্রমিক সাতরিয়ে প্রাণে রক্ষা পায়। এঘটনায় ৩ তিন সামান্য আহতসহ প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান। অপরদিকে বাগেরহাটের ফকিরহাট উপজেলায় ঝড়েবিস্তারিত পড়ুন


বাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনে ‘আন্তর্জাতিক নার্স দিবস’ পালিত

বাগেরহাটে র‌্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সেবা ইনিষ্টিটিউট থেকে একটি বর্নাঢ্য র‌্যালী শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সেবা ইনিষ্টিটিউট মিলানায়তনে এনটিসির তত্বাধায়ক কনিকা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি এডভোকেট মীর শওকাত আলী বাদশা এমপি। বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, এসপি পংকজ চন্দ্র রায়, সিএস অরুন কুমার মন্ডল, ম্যাটসের প্রাক্তন অধ্যক্ষ শহীদুল ইসলাম, এমওসিএস প্রদীপ বকসী, ক্যাব সভাপতি বাবুল সরদার, পাবলিক হেলথ নার্সবিস্তারিত পড়ুন


হারিয়ে যাচ্ছে দেশী আনারস

দেশি আনারস দুর্লভ। বাংলাদেশের উর্বর মাটিতে মৌসুমী আবহাওয়ায় বহিরাগত অনেক ফলই যুগ যুগ ধরে দেশী ফল হিসেবে টিকে আছে। এর মধ্যে আনারস একটি। জানা যায়, এক সময় এদেশের কৃষকের আঙ্গিনায়, বাঁশ ঝাঁড়ে, পুকুর পাড়ে অযতেœ অবহেলাতেও ঝুঁপড়ি বাঁধা আনারস গাছ দেখা যেত। দুর্লভ এই আনারসের কয়েকটি ঝোপ দেখা যায় কাউখালী-গুয়াটন-ঝালকাঠী সড়কের পাশে সাহাপুরা এলাকার একটি বাঁশ ঝাঁড়ে। বর্ষায় ফলতো বিস্তর আনারস। এখন আর কৃষকের বাড়িতে আনারসের ঝোঁপ দেখা যায় না। উন্নত জাতের বিভিন্ন উচ্চ ফলনশীল প্রজাতির আনারসের চাষ এখন বাণিজ্যিকভাবে হওয়ার ফলে দেশী আনারসের কদর অনেকটা কমে গেছে। গত কয়েকবিস্তারিত পড়ুন


১৩ দিনেও গ্রেফতার হয়নি স্কুল ছাত্রী মুক্তা হত্যাকারী

পিরোজপুরর কাউখালী উপজেলার দাশেরকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর ছাত্রী মুক্তা আক্তার (১৩) হত্যার ১৩ দিন পেরিয়ে গেলেও মামলার মূল আসামী বখাটে পারভেজকে এখনো গ্রেফতার করতে পরেনি পুলিশ। সেই সাথে খুনের কারণও উদঘাটন করতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে, স্কুল ছাত্রী মুক্তাকে পাশবিক নির্যাতন ও হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও ফাঁসির দাবিতে গত মঙ্গলবার সকালে কাউখালী উপজেলা পরিষদ সড়কে মানববন্ধন করেছে কাউখালী মহিলা পরিষদ। মহিলা পরিষদের সভানেত্রী সুনন্দা সমাদ্দারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদরে সাবেক ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান পল্টন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুনীল কুন্ডু,বিস্তারিত পড়ুন


জব্বার সভাপতি : শাহীন সম্পাদক

পাইকগাছা মৎস্য আড়ৎদারী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন

পাইকগাছায় মৎস্য আড়ৎদারী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে জব্বার সভাপতি ও শাহীন সম্পাদক নির্বাচিত হয়েছে। শনিবার সকাল ১০টা হতে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে সমিতি কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৩৩৯ জন ভোটারের মধ্যে ৩২৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। মোট ৯টি পদের মধ্যে ৮টি পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বি দুই প্রার্থীর মধ্যে ছাতা প্রতীকে ১৮১ ভোট পেয়ে আব্দুল জব্বার পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বি প্রার্থী আনিছুর রহমান খান চেয়ার প্রতীকে ১৪৫ ভোট পেয়েছেন। সহ-সভাপতি পদে দুই প্রার্থীর মধ্যে কলস প্রতীকে ২০৭ ভোট পেয়ে বিল্লাল মোড়লবিস্তারিত পড়ুন


পাইকগাছায় বন্য পাখি সংরক্ষণে মাটির পাত্র স্থাপন

পাইকগাছায় বন্য পাখি সংরক্ষণে গাছে গাছে মাটির পাত্র স্থাপন করা হয়েছে। পরিবেশ বাদী সংগঠন ‘বনবিবি’ এর উদ্যোগে শনিবার সকালে উপজেলার নতুন বাজার, মানিকতলা, গোপালপুর, গদাইপুর ও বোয়ালিয়া বীজ উৎপাদন খামারসহ বিভিন্ন স্থানের গাছে মাটির পাত্র স্থাপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, বনবিবি’র সভাপতি প্রকাশ ঘোষ বিধান, বিশিষ্ট সমাজসেবক শাহিনুর রহমান, রিপন হোসেন, গোবিন্দ লাল রায়, মেহেদী হাসান, শেখ আবু হাসান বাবু, কওছার আলী, তাসলিমা বেগম, দুলি বেগম, রনি ও মনিরুল ইসলাম। উল্লেখ্য, বনবিবি’র উদ্যোগে ২০১৬ সাল থেকে উপজেলার বিভিন্ন গ্রাম ও প্রতিষ্ঠানে অবস্থিত গাছে পাখির বাসার জন্য মাটিরপাত্র স্থাপন কার্যক্রমবিস্তারিত পড়ুন


পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বিদ্যালয় মাঠে প্রধান শিক্ষক আব্দুল গফফারের সভাপতিত্বে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. ফকরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার সরকার, প্রাক্তন প্রধান শিক্ষক অপু মন্ডল, আলহাজ্ব কাজী আজিজুল করিম, প্রাক্তন শিক্ষক অখিল কুমার সরকার, রণজিৎ সরকার, মুরারী মোহন ঘোষ, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলি জিয়াসমিন, নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মো. আব্দুল আজিজ। উপস্থিত ছিলেন, শিক্ষক খালেকুজ্জামান, দিলীপ দাশ, ইসমাইলবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial