বাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনে ‘আন্তর্জাতিক নার্স দিবস’ পালিত
বাগেরহাটে র্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সেবা ইনিষ্টিটিউট থেকে একটি বর্নাঢ্য র্যালী শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সেবা ইনিষ্টিটিউট মিলানায়তনে এনটিসির তত্বাধায়ক কনিকা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি এডভোকেট মীর শওকাত আলী বাদশা এমপি। বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, এসপি পংকজ চন্দ্র রায়, সিএস অরুন কুমার মন্ডল, ম্যাটসের প্রাক্তন অধ্যক্ষ শহীদুল ইসলাম, এমওসিএস প্রদীপ বকসী, ক্যাব সভাপতি বাবুল সরদার, পাবলিক হেলথ নার্স হেমলতা সরকার। আরও বক্তব্য দেন, নার্সিং সুপার ভাইজার লীলা দেবনাথ, শাহিনা আক্তার, বেগম সামছুন্নাহার প্রমুখ।
সভায় শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বক্তারা বলেন, নির্মোহ থেকে আন্তরিকতার সাথে রোগীর সেবা করাই নার্সের কর্তব্য। মহান এ পেশার আরও উন্নতির জন্য রোগী অনুপাতে নার্স নিয়োগের পাশাপাশি উচ্চশিক্ষা ও প্রশিক্ষণের খুবই প্রয়োজন।
