প্রধান সূচি

কচুয়ায় মৎস্য ঘের ব্যবসায়ীর আত্মহত্যা

কচুয়ায় শুক্রবার সকালে এক মৎস্য ঘের ব্যবসায়ী নিজ বাড়িতে আত্মহত্যা করেছে। ঐ মৎস্য ঘের ব্যবসায়ী আঃ মান্নান (৫৫) কচুয়া উপজেলার বাধাল ইউনিয়নের সাংদিয়া গ্রামের মৃতঃ আব্দুল রাজ্জাক শিকদারের ছেলে। এ ব্যাপারে মান্নানের ভাই সেলিম বাদি হয়ে কচুয়া থানায় একটি অপমৃত্যু মামলা দাখিল করেছে।

পুলিশ সুত্রে জানা যায়, মান্নান প্রতি দিনেরমত বৃহষ্পতিবার রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমাতে যায়। কিন্তু শুক্রবার সকাল ৬টার দিকে বাড়ির পূর্ব পাশে ছবেদা গাছের ডালে গলায় রশি বাঁধা অবস্থায় ঝুলতে দেখে প্রতিবেশিরা চিৎকার দেয় সবাই জড়ো হয়ে মান্নানকে ঝুলন্ত অবস্থা থেকে নামালে মৃত দেখতে পায়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial