পিরোজপুরে কোচিং সেন্টারে ভ্রাম্যমান আদালতের অভিযান
এইচএসসি পরীক্ষাকে সামনে রেখে পিরোজপুর শহরের বিভিন্ন কোচিং সেন্টারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে শহরের মধ্যরাস্তা এলাকায় পাঁচটি, বসন্তপুল এলাকায় তিনটি, কালিবাড়ী সড়কে একটি, রাজারহাটে একটি ও পশ্চিম শিকারপুরের একটি কোচিং সেন্টার বন্ধ করে দরজায় সিলগালা লাগিয়ে দেয় নির্বাহী ম্যাজিস্ট্রেট।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসফিকা হোসেন বলেন, আজ এলাকার ১১টি অবৈধ্য কোচিং সেন্টার বন্ধ করে দেয়া হয়েছে। পরবর্তিতে আবারো অভিযান চালিয়ে অবশিষ্ট কোচিং সেন্টারগুলোও বন্ধ করা হবে।
Please follow and like us:
« পিরোজপুরে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জনপ্রতিনিধিদের অংশগ্রহণে আলোচনা সভা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) কচুয়ায় মৎস্য ঘের ব্যবসায়ীর আত্মহত্যা »
