প্রধান সূচি

Thursday, March 29th, 2018

 

পিরোজপুরে কোচিং সেন্টারে ভ্রাম্যমান আদালতের অভিযান

এইচএসসি পরীক্ষাকে সামনে রেখে পিরোজপুর শহরের বিভিন্ন কোচিং সেন্টারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে শহরের মধ্যরাস্তা এলাকায় পাঁচটি, বসন্তপুল এলাকায় তিনটি, কালিবাড়ী সড়কে একটি, রাজারহাটে একটি ও পশ্চিম শিকারপুরের একটি কোচিং সেন্টার বন্ধ করে দরজায় সিলগালা লাগিয়ে দেয় নির্বাহী ম্যাজিস্ট্রেট। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসফিকা হোসেন বলেন, আজ এলাকার ১১টি অবৈধ্য কোচিং সেন্টার বন্ধ করে দেয়া হয়েছে। পরবর্তিতে আবারো অভিযান চালিয়ে অবশিষ্ট কোচিং সেন্টারগুলোও বন্ধ করা হবে।


দুর্নীতি প্রতিরোধ সপ্তাহে

পিরোজপুরে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জনপ্রতিনিধিদের অংশগ্রহণে আলোচনা সভা

স্বচ্ছতা, সঠিক নেতৃত্ব, আত্মমর্যাদা বোধ, জনগণের প্রতি অঙ্গীকার স্থানীয় সরকার ব্যবস্থাকে দুর্নীতি মুক্ত রাখতে পারে। সরকারি কর্মকর্তারা নির্বাচিত স্থানীয় সরকার প্রতিনিধিদের দুর্নীতিতে উৎসাহিত না করলে তৃণমূল পর্যায়ে উন্নয়ন কখনই বিস্তার লাভ করে না। স্থানীয় ভাবে গৃহীত উন্নয়ন কর্মকান্ড সঠিকভাবে বাস্তবায়নে অডিট প্রথা তথা জবাবদিহিতা জোরদার করাও জরুরী। দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার পিরোজপুরে অনুষ্ঠিত নির্বাচিত স্থানীয় সরকার প্রতিনিধিদের এক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। ‘বন্ধ হলে দুর্নীতি, উন্নয়নে আসবে গতি’ এই প্রতিপাদ্য নিয়ে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির এ আলোচনা সভা পিরোজপুর গোপালকৃষ্ণ টাউন ক্লাব মিলনায়তনে কমিটির সভাপতি প্রফেসরবিস্তারিত পড়ুন


বিসিবি পরিচালক সাজ্জাদুল আলম ববির বাবা-মায়ের স্মরণ সভা অনুষ্ঠিত

বিসিবির পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববির বাবা জাতীয় নেতা সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন আহমেদ এবং মা রেবেকা মহিউদ্দিন এর স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মহিউদ্দীন আহমেদ মহিলা ডিগ্রি কলেজ মাঠে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। মহিউদ্দীন আহমেদ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আজীম-উল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তব্য রাখেন, প্রয়াত মহিউদ্দিন আহমেদ ও রেবেকা মহিউদ্দিনের ছেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও আবাহনী ক্রীড়া চক্রের সদস্য আহমেদ সাজ্জাদুল আলম ববি, পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, মঠবাড়িয়া পৌরসভার মেয়র রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস, উপজেলা চেয়ারম্যান মো. আশরাফুর রহমান, উপজেলা আওয়ামী লীগেরবিস্তারিত পড়ুন


কাউখালীতে জলবায়ু পরিবর্তন জনিত গ্রামীণ কর্মশালা অনুষ্ঠিত

কাউখালীর সদর ইউনিয়নের কেউন্দিয়া গ্রামে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার ইমপ্রুভেন্ট প্রকল্প জলবায়ু পরিবর্তন জনিত আপদ, প্রভাব ও অভিযোজন বিষয়ক গ্রামীণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে কাউখালীর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে কেউন্দিয়া মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা মফিদুল ইসলাম দুলাল। সভায় বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা প্রকৌশলী এস. এম. জাফর উল্লাহ, ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্ট ইউনিভার্সিটির হাসান মোঃ আসিফুল হক, এলজিএডির পিরোজপুরের ফিল্ড মনিটরিং কর্মকর্তা মোঃ আঃ বকর সিদ্দিকী, মুক্তিযোদ্ধা মোঃ আলী হোসেন তালুকদার, শিক্ষানুরাগী আব্দুলবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভান্ডারিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় মিলিত হয়েছেনজেলা প্রশাসক আবু আহমদ ছিদ্দীকী। বৃহস্পতিবার দুপুরে বে-সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক শাহীন আক্তার সুমী’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু আহমদ ছিদ্দীকী। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, সাবেক সদর ইউপি চেয়ারম্যান ও পৌর কাউন্সিলর মোঃ গোলাম সরওয়ার জোমাদ্দার, আওয়ামীলীগের উপজেলা সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, ধাওয়া ইউপি চেয়ারম্যান মোঃ ছিদ্দিকুর রহমান টুলু প্রমূখ। এসময়বিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় দু’দিন ব্যাপী শিশু মেলার সমাপনী

শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় মঠবাড়িয়া উপজেলা পরিষদ মিলনায়তনে পিরোজপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে আয়োজিত দু’দিন ব্যাপী শিশু মেলার সমাপনী অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হয়েছে। বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ বশির উদ্দিন। জেলা তথ্য অফিসার মহসীন হোসেন তালুকদারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, সমাজ সেবা কর্মকর্তা, শিক্ষা কর্মকর্তা, যুবউন্নয়ন কর্মকর্তা, প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদক প্রমূখ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা/ কর্মচারী, জনপ্রতিনিধি, ইমাম, সাংবাদিক, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, মুক্তিযোদ্ধা, এনজিও কর্মকর্তা, গণ্যমান্যব্যাক্তিবগসহ বিভিন্ন পর্যায়ের বিপুর সংখ্যক দর্শকবিস্তারিত পড়ুন


পাইকগাছায় ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

পাইকগাছায় ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে কলেজ মিলনায়তনে অধ্যক্ষ রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পাইকগাছা কলেজের অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, ফসিয়ার রহমান মহিলা কলেজের উপাধ্যক্ষ সরদার মোহাম্মদ আলী, সহকারী অধ্যাপক সেখ রুহুল কুদ্দুস, নাসরিন আরা, প্রভাষক ময়নুল ইসলাম, ইতি বৈরাগী, বিশ্ব সাহিত্য কেন্দ্রের সংগঠক প্রভাষক আবু সাবাহ, শিক্ষার্থী তারানা জামান খুশি, স্বর্ণালী মন্ডল, নানজীবা তাসনিম ও সামিয়া মোকাররম। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে পরীক্ষা উপকরণ ও বই পড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে বিশ্ব সাহিত্য কেন্দ্রের পক্ষ থেকে পুরস্কার প্রদান করা হয়।


শোক সংবাদ

সুধন্য কুমার শীল

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার ইন্দুরকানী গ্রামের বাসিন্দা বাংলাদেশ শিক্ষক সমিতি ইন্দুরকানী উপজেলা শাখার সাধারণ সম্পাদক সহকারি প্রধান শিক্ষক সন্তোষ কুমার শীলের পিতা সুধন্য কুমার শীল (১০৫) বার্ধক্য জনিত কারণে বুধবার বিকালে মৃত্যু বরণ করেন। বুধবার রাতে সৎকার শেষে পারিবারিক শ্মশানে সমাহিত করা হয়েছে।


ইন্দুরকানীতে দুর্নীতি প্রতিরোধ কমিটির মতবিনিময়

ইন্দুরকানীতে দুর্নীতি প্রতিরোধ কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভাকক্ষে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান ফায়জুল কবির তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মো. মনিরুজ্জামান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকতা মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা মো: শেখ আসাদুল্লাহ, ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর একেএম আবুল খায়ের, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবেরা সুলতানা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাওলানা গিয়াস উদ্দিন সেলিম, সাধারণ সম্পাদক মো: হেলাল উদ্দিন গাজী, রূপসী বাংলা উন্নয়ন সংস্থারবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial