প্রধান সূচি

ভান্ডারিয়ায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভান্ডারিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় মিলিত হয়েছেনজেলা প্রশাসক আবু আহমদ ছিদ্দীকী। বৃহস্পতিবার দুপুরে বে-সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক শাহীন আক্তার সুমী’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু আহমদ ছিদ্দীকী। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, সাবেক সদর ইউপি চেয়ারম্যান ও পৌর কাউন্সিলর মোঃ গোলাম সরওয়ার জোমাদ্দার, আওয়ামীলীগের উপজেলা সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, ধাওয়া ইউপি চেয়ারম্যান মোঃ ছিদ্দিকুর রহমান টুলু প্রমূখ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুল কবির বাবুল তালুকদার, খান এনামুল করিম, হুমায়উন কবির, ওসি তদন্ত সেখ আউয়াল কবির।

সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক আবু আহমদ ছিদ্দীকী বলেন, পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু (এমপি) এর বলিষ্ঠ্য নেতৃত্তের জন্য এ এলাকার মানুষ অনেক ভালো আছে। তিনি আরো বলেন, সরকারের ২০৪১ সালের ভিশনের প্রত্যাশা পুরনে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ মোকাবেলায় সবাইকে স্ব স্ব অবস্থান থেকে স্বচ্ছ ও জবাবদীহিতা মধ্য দিয়ে এক হয়ে কাজ করতে হবে। বর্তমানে দেশের শিক্ষা প্রতিষ্ঠানে যথেষ্ট শিক্ষক সংকট রয়েছে। তা মোকাবেলা করতে সকল শিক্ষা প্রতিষ্ঠানে অভিভাবকদের অবহিতকরন সভা বাড়াতে হবে এবং তাদের সাথে পরামর্শ করে নিজেদের অর্থায়নে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যোগ্য মেধাবীদের শিক্ষক হিসেবে নিয়োগ দিয়ে শিক্ষার উন্নয়ন বাড়ানোর পরামর্শও দেন তিনি। এছাড়াও এলাকার উন্নয়নের জন্য জমি অধিগ্রহন বিষয়ে সকলকে আন্তরিক হতে হবে।

এর পূর্বে জেলা প্রশাসক ভান্ডারিয়া থানা, স্থানীয় ভুমি অফিস পরিদর্শন ও স্থানীয় বন্দর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয় দুর্ণীতি  প্রতিরোধ বিষয়ে এক অনুষ্ঠানে অংশনেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial