প্রধান সূচি

চিতলমারীতে ইউপি চেয়ারম্যানের উপড় চরমপন্থি গ্রুপের হামলার অভিযোগ

বাগেরহাটের চিতলমারীতে সালিশ বৈঠকে এক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতার উপড় চরমপন্থি গ্রুপের লোকজন হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। বিষয়টি ধামাপাচা দেওয়ার চেষ্টা চলছে।

চিতলমারী সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ নিজাম উদ্দিন জানান, শুক্রবার সকাল ৯ টার দিকে উপজেলার খড়িয়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে একটি সালিশ-বৈঠক চলছিল। এ সময় পাশ্ববর্তী আরুলিয়া গ্রামের চরমপন্থি নেতা উজ্জ্বল রায় ও তার ভাই প্রদীপ রায় (পুরু) দলবল নিয়ে স্থানীয় আওয়ামী লীগ ওয়ার্ড সভাপতি কিাশোর মজুমদার ও ইউপি সদস্য পরিতোষ মণ্ডলের উপড় হামলা চালায়। এ সময় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ নিজাম উদ্দিন বাধা দিতে এগিয়ে এলে হামলাকারীরা তার উপড়ও হামলা চালিয়ে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে আশপাশের লোকজন ছুটে এসে তাদেরকে উদ্ধার করে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। উজ্জ্বল রায় ও তার ভাই প্রদীপ রায়কে গ্রেফতারসহ বিচার দাবি করেছে এলাকাবাসি।

আওয়ামী লীগ ওয়ার্ড সভাপতি কিাশোর মজুমদার ক্ষোভ প্রকাশ করে জানান, উজ্জ্বল রায় ও তার ভাই প্রদীপ রায় এক প্রভাবশালীর ছত্রছায়ায় এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। নারী ঘটিত বিষয়সহ নানা অপকর্মের সাথে জড়িত রয়েছে বলে তাদের বিরুদ্ধে বহু অভিযোগ রয়েছে। তারা দু’ভাই চরমপন্থি গ্রুপের সক্রিয় সদস্য বলেও দাবি করেন তিনি। তাদের গ্রেফতারসহ দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন।

এ বিষয়ে উজ্ঝল রায়ের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের সাথে কোন কথা বলতে রাজি নন।

এ ব্যাপারে চিতলমারী থানার ওসি অনুকূল সরকার জানান, বিষয়টি তাকে অবহিত করা হয়েছে। এ ব্যাপারে খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

উল্লখ্য, ২০০৬ সালে এই এলাকায় গণপিটুনিতে ৪ চরমপন্থি সদস্য নিহত হয়।

 

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial