প্রধান সূচি

মঠবাড়িয়ায় কৃষকের পাচিং উৎস

মঠবাড়িয়া উপজেলার বোরো চাষিরা উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে পাচিং উৎসব পালন করেছে। বৃহস্পতিবার উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বোরো চাষিরা তাদের জমিতে গাছের ডাল পুতে এ উৎসব পালন করেন। উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান বেতমোর রাজপাড়া ইউনিয়নের জরিপের চর গ্রামে এ উৎসবের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সওকত হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আঃ মোতালিব, উপ-সহকারী কৃষি কর্মকর্তা জহির আহম্মেদ, ইউপি সদস্য মোস্তফা হাওলাদার প্রমুখ।

উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, কৃষি জমিতে গাছের ডাল পুতে দেবার পর এই ডালে পাখি বসে পোকা মাকড় খেয়ে ফেলবে। আর পাখিতে পোকা মাকড় খেয়ে ফেললে কিটনাশক ব্যবহার করতে হবে না।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial