প্রধান সূচি

Friday, March 9th, 2018

 

দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগে স্বরূপকাঠি ইসলামী ব্যাংক মিয়ারহাট শাখার সুপারভাইজার গ্রেফতার

স্বরূপকাঠি ইসলামী ব্যাংক মিয়ারহাট শাখার সুপারভাইজার বহুল আলোচিত সাবেক শিবির নেতা মাহবুবুল আলম নাঈম-কে দু‘কোটি টাকা আত্মসাৎতের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। ব্যাংকের গ্রাহকরা অতিষ্ঠ হয়ে তাকে আটক করে ব্যাংক কর্মকর্তাদের মাধ্যমে পুলিশের কাছে হস্থান্তর করেন। বৃহস্পতিবার রাতে বাদী হয়ে স্বরূপকাঠি থানায় মামলা দায়ের করেছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কৌড়িখাড়া শাখার ব্যাবস্থাপক মো.আবু জাফর খান। গ্রাহকদের কাছ থেকে পাওয়া তথ্য বলে দুই কোটি টাকা আত্মসাৎতের অভিযোগে থানায় এ মামলা দায়ের করা হয়েছে। মামলার এজাহার সূত্রে এ তথ্য জানাগেছে। পুলিশ শুক্রবার সকালে নাঈমকে আদালতে প্রেরন করেছেন। অভিযোগে জানাগেছে উপজেলার বলদিয়া ইউনিয়নের বিন্নাবিস্তারিত পড়ুন


শোক সংবাদ

জাতীয়পার্টি জেপির কেন্দ্রীয় নেতা বিশিষ্ট সমাজ সেবক মোঃ ওবায়দুল হক বাদল মাতুব্বরের বড় ভাই মাওলানা রুহুল আমীন মাতুব্বর (৬৫) শুক্রবার সকালে রাজধানীর ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে …. রাজেউন)। মৃত্যু কালে স্ত্রী, ৪ভাই ও ৪বোনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শনিবার সকাল ১০টায় পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার ৪নং ইকড়ি ইউনিয়নের বোথলা গ্রামে মরহুমের নিজ বাড়িতে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে বলে জানিয়েছে স্বজনরা। এদিকে তার মৃতুতে গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন জাতীয়পার্টি জেপি চেয়ারম্যান এবং পানি সম্পদ মন্ত্রীবিস্তারিত পড়ুন


স্বামী-শাশুড়ির নির্যাতন সইতে না পেরে আত্মহত্যার চেষ্টা

অবশেষে মারা গেলেন শরণখোলার অগ্নিদগ্ধ সেই গৃহবধু

অবশেষে মৃত্যুর কাছে হেরে গেলেন বাগেরহাটের শরণখোলায় অগ্নিদগ্ধ সেই গৃহবধু কমলা ওরফে নূরী (২০)। ৬দিন দুর্বিসহ যন্ত্রনা সহ্য করে শুক্রবার দুপুর ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা গেছেন। ওই গৃহবধু উপজেলার সাউথখালী ইউনিয়নের বকুলতলা গ্রামের মোতালেব হাওলাদারের ছেলে মো. ইলিয়াস হাওলাদারের স্ত্রী। তিনি একই উপজেলার ১নম্বর ধানসাগর ইউনিয়নের পূর্ব রাজাপুর গ্রামের মৃত মোক্তার খলিফার মেয়ে। কমলা নূরী নির্যাতনকারী ইলিয়াসের দ্বিতীয় স্ত্রী। স্বামী ও শাশুড়ির নির্মম নির্যাতন থেকে বাঁচতে গত ৩ মার্চ এক সন্তানের জননী ওই গৃহবধু কেরোসিন ঢেলে নিজের গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এতেবিস্তারিত পড়ুন


চিতলমারীতে ইউপি চেয়ারম্যানের উপড় চরমপন্থি গ্রুপের হামলার অভিযোগ

বাগেরহাটের চিতলমারীতে সালিশ বৈঠকে এক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতার উপড় চরমপন্থি গ্রুপের লোকজন হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। বিষয়টি ধামাপাচা দেওয়ার চেষ্টা চলছে। চিতলমারী সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ নিজাম উদ্দিন জানান, শুক্রবার সকাল ৯ টার দিকে উপজেলার খড়িয়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে একটি সালিশ-বৈঠক চলছিল। এ সময় পাশ্ববর্তী আরুলিয়া গ্রামের চরমপন্থি নেতা উজ্জ্বল রায় ও তার ভাই প্রদীপ রায় (পুরু) দলবল নিয়ে স্থানীয় আওয়ামী লীগ ওয়ার্ড সভাপতি কিাশোর মজুমদার ও ইউপি সদস্য পরিতোষ মণ্ডলের উপড় হামলা চালায়। এ সময়বিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় কৃষকের পাচিং উৎস

মঠবাড়িয়া উপজেলার বোরো চাষিরা উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে পাচিং উৎসব পালন করেছে। বৃহস্পতিবার উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বোরো চাষিরা তাদের জমিতে গাছের ডাল পুতে এ উৎসব পালন করেন। উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান বেতমোর রাজপাড়া ইউনিয়নের জরিপের চর গ্রামে এ উৎসবের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সওকত হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আঃ মোতালিব, উপ-সহকারী কৃষি কর্মকর্তা জহির আহম্মেদ, ইউপি সদস্য মোস্তফা হাওলাদার প্রমুখ। উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, কৃষি জমিতে গাছের ডাল পুতে দেবার পর এই ডালে পাখি বসে পোকা মাকড় খেয়ে ফেলবে।বিস্তারিত পড়ুন


স্বরূপকাঠিতে খাল থেকে যুবকের ভাসমান লাশ উদ্ধার

স্বরূপকাঠি উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়নের খায়েরকাঠি গ্রামের হাজী বাড়ী সংলগ্ন খাল থেকে মোঃ মাহফুজ (১৬) নামে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে খালে যুবকের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পিরোজপুর মর্গে প্রেরনের প্রস্তুতি নিচ্ছেন। ভাসমান লাশের খবর পেয়ে মোঃ কালাম নামে এক দিনমজুর লাশটি সনাক্ত করে নিজের সন্তান বলে পরিচয় দিয়েছে। এসময় কালাম বলেন, গত দু’দিন আগে বুধবার সন্ধ্যায় কাজ সেরে বাসায় ফিরে আসে। পরে রাত আটটার দিকে খায়েরকাঠি গ্রামের রাস্তায় একটি কালবার্টের উপর বন্ধুদের সাথে আড্ডাবিস্তারিত পড়ুন


ননী ভূষণ ঘোষের চতুর্থ মৃত্যু বার্ষিকী

কাউখালীর উজিয়ালখান নিবাসী বিশিষ্ট সমাজ সেবক ও শ্রীগুরু সংঘ কেন্দ্রীয় আশ্রমের সাবেক কোষাধ্যক্ষ স্বর্গীয় ননী ভূষন ঘোষের চতুর্থ মৃত্যু বার্ষিকী ১০ মার্চ শনিবার। এ উপলক্ষে কাউখালী শ্রীগুরু সংঘ কেন্দ্রীয় আশ্রমে পারিবারিক আয়োজনে তাঁর বিদেহী আত্মার মঙ্গলের জন্য নাম কীর্তন, গুরু পূজা ও প্রসাদ বিতরনের আয়োজন করা হয়েছে। কাউখালী প্রতিনিধি।


একই পরিবারের ৩জন অগ্নিদগ্ধ

পাইকগাছায় বসতবাড়ীতে ভয়াবহ অগ্নিকান্ড

পাইকগাছায় বসতবাড়ীতে ভয়াবহ অগ্নিকান্ডে একই পরিবারে ঘুমন্ত ৩জন অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে। আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে পৌরসভার গোপালপুর গ্রামে ভয়াবহ এ অগ্নিকান্ড ঘটে। আহতদের সকলের অবস্থা আশংকা জনক। পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর আলাউদ্দীন গাজী জানান, ঘটনার দিন রাতে গোপালপুর গ্রামের ইবাদুল গাজীর স্ত্রী সুকজান বিবি (৪৫) দুই ছেলে নূর ইসলাম গাজী (২৭) ও রাসেল গাজী (১৫) কে নিয়ে প্রতিদিনের ন্যায় বসতঘরের ঘুমিয়ে ছিল। হঠাৎ রাত ২টার দিকে তাদের বসত ঘরে আগুন লাগে। আগুনের লেলিহান শিখা তাদের শরীরে স্পর্শ করলে সবাই ঘর থেকে বেরিয়েবিস্তারিত পড়ুন


পাইকগাছায় কৃষি গবেষণা কাউন্সিলের পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

পাইকগাছায় কৃষিজাত পণ্যের গুণগত মান সম্পন্ন প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ বিষয়ক ৫ দিনের পুষ্টি প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান শুক্রবার সকালে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনন্সিটিউট লোনাপানি কেন্দ্র অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের পুষ্টি ইউনিট ৯ থেকে ১৩ মার্চ ৫ দিন ব্যাপি এ প্রশিক্ষণের আয়োজন করেন। প্রশিক্ষণে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, সহকারী মৎস্য কর্মকর্তা ও নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের বসতভিটায় সবজি বাগান, পারিবারিক জনগোষ্ঠীর পুষ্টি উন্নয়নে গুরুত্ব, আমিষ যোগানে প্রানী সম্পদের গুরুত্ব, পুষ্টি উন্নয়নে মাছ চাষ ও অর্থনৈতিক গুরুত্ব, কাঁকড়া মোটাতাজাকরণ ও অর্থনীতিতে অবদান, ছোট মাছেরবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial