পাইকগাছায় বাস মালিক শ্রমিক নেতৃবৃন্দের সাথে এমপি নূরুল হকের মতবিনিময়
৩ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুলনার ঐতিহাসিক জনসভা জনসমুদ্রে পরিণত করার লক্ষ্যে পাইকগাছার বাস-মিনিবাস ও পরিবহন মালিক-শ্রমিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক। বুধবার সন্ধ্যায় তিনি তার পৌর সদরস্থ রাজনৈতিক কার্যালয়ে মালিক ও শ্রমিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।
মতবিনিময়কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, আওয়ামী লীগনেতা আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, আলহাজ্ব আব্দুর রাজ্জাক মলঙ্গী, কাজী আব্দুস সালাম বাচ্চু, শেখ আনিছুর রহমান মুক্ত, মোঃ দাউদ শরীফ, আলহাজ্ব এ্যাডঃ আবু সাঈদ, শেখ জাহিদুল ইসলাম, শ্রমিক নেতা শেখ মিথুন মধু, আজিজুর রহমান লাভলু, শাহজান কবির ও মিল্টন আহম্মেদ।
Please follow and like us:
« ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পাইকগাছায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত »
