পাইকগাছায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
পাইকগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে ভাষা শহিদদের বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করার মাধ্যমে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে একুশে’র প্রথম প্রহরে উপজেলা প্রশাসন, স্থানীয় সংসদ সদস্য, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা, থানা, আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি, সিপিবি, পাইকগাছা কলেজ, ফসিয়ার রহমান মহিলা কলেজ, সরকারি উচ্চ বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয়, মফস্বল সাংবাদিক ফোরামসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করা হয়।
বুধবার সকাল সাড়ে ৭টায় আন্তর্জাতিক মাতৃভাষা স্মৃতিস্তম্ভে মাল্যদান শেষে আয়োজিত একুশে র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সকাল ৯টায় উপজেলা পরিষদ মিলনায়তনে কবিতা আবৃত্তি, সুন্দর হাতের লেখা, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সন্ধ্যা অনুষ্ঠিত হয় সাড়ে ৬ টায় উপজেলা পরিষদ চত্বরে প্রবন্ধ উপস্থাপনা, আলোচনা সভা, সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসানের সভাপতিত্বে দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, ওসি আমিনুল ইসলাম বিপ্লব, ওসি (তদন্ত) এসএম শাহাদাৎ হোসেন, ওসি (অপারেশন) প্রবীণ চক্রবর্তী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, ডেপুটি কমান্ডার আলহাজ্ব আব্দুর রাজ্জাক মলঙ্গী, আওয়ামী লীগনেতা আলাহাজ্ব শেখ মনিরুল ইসলাম, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, রবিউল ইসলাম, উপজেলা বিএনপি’র আহবায়ক ডাঃ আব্দুল মজিদ, উপজেলা জাপার আহবায়ক মোস্তফা কামাল জাহাঙ্গীর, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার ও প্রাক্তন প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
