প্রধান সূচি

Wednesday, February 21st, 2018

 

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মঠবাড়িয়া প্রেসক্লাবের পুষ্পমাল্য অর্পণ

মঠবাড়িয়ায় ২১ ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মঠবাড়িয়া প্রেসক্লাবের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মঠবাড়িয়া প্রেসক্লাব সভাপতি আবদুস সালাম আজাদী, সাধারন সম্পাদক জিল্লুর রহমান, সাংবাদিক নিজামুল কবির মিরাজ, ইসরাত জাহান মমতাজ, রফিকুজ্জামান আবির, মেহেদী হাসান, মোঃ জয়নাল আবেদীন, এস. এম. আকাশ, আবুল কালাম আজাদ প্রমুখ।


মঠবাড়িয়ায় বখাটের হামলায় স্কুল ছাত্র আহত

মঠবাড়িয়া উপজেলার টিয়ারখালী গ্রামে বুধবার দুপুরে বখাটের হামলায় বেল্লাল হোসেন রাব্বী (১৭) নামের দশম শ্রেনীর এক স্কুল ছাত্র গুরুতর আহত হয়েছে। আহত বেল্লালকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বেল্লাল উপজেলার টিয়ারখালী গ্রামের ব্যবসায়ী জামাল হোসেনের ছেলে ও টিয়ারখালী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। আহত সূত্রে জানাগেছে, বুধবার দুপুরে বেল্লাল তার ভাবিকে নিয়ে মোটরসাইকেল যোগে এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিল। পথিমধ্যে এলাকার চিহ্নিত বখাটে আজিম, রফিক, হারুনের নেতৃত্বে ৫/৬জনের একটি দল মোটরসাইকেলের গতিরোধ করে লোহার রড দিয়ে পিটিয়ে বেল্লালকে গুরুতর জখম করে। এসময় তার ভাবিকেও বখাটেরা লাঞ্ছিত করে। এঘটনায় মামলা দায়েরেরবিস্তারিত পড়ুন


শোক সংবাদ

রাবেয়া খাতুন

মঠবাড়িয়া উত্তর মিরুখালী গ্রামের নিবাসী সেনা বাহিনীর জুনিয়র কমিশনার (অবঃ) মরহুম আবদুল কাদিরের স্ত্রী, খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি, খুলনা প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি বিশিষ্ট আইনজীবি ড. জাকির হোসেনের মা রাবেয়া খাতুন (৮৮) বুধবার সকালে খুলনার একটি হাসপাতালে বার্ধক্য জনিত রোগে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি ২ ছেলে রেখে গেছেন। বুধবার মাগরিব নামাজ বাদ জানাযা শেষে তাকে মঠবাড়িয়ায় নিজ বাড়িতে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে খুলনা-২ আসনের এমপি আলহাজ্ব মিজানুর রহমান মিজান, আইনজীবি সমিতির সভাপতি, প্রেস ক্লাবের সভাপতিসহ সাংবাদিক, আইনজীবি ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ গভীর শোকবিস্তারিত পড়ুন


ফেরদৌস সভাপতি ॥ নওরোজ সম্পাদক

মঠবাড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটি গঠন

মঠবাড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদের পরিচালনা পর্ষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার মসজিদের মুসল্লিদের সম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। সভায় মঠবাড়িয়া পৌর মেয়র ও উপজেলা আ’লীগ সভাপতি আলহাজ্ব রফিউদ্দিন আহমেদ ফেরদৌসকে তৃতীয়বারের মতো সভাপতি এবং উপজেলা যুবলীগের সভাপতি শাকিল আহমেদ নওরোজকে সাধারণ সম্পাদকসহ তিন বছর মেয়াদী ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।


কাউখালীতে অগ্নিকান্ডে জাপানি ব্যারাক হাউজের ১০টি ঘর পুড়ে ছাই

কাউখালী সদর ইউনিয়নের জয়কুল গ্রামের জাপানি ব্যারাক হাউস আবাসনের ঘরে বুধবার সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকান্ডে ১০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমান ৪ লাখ টাকা। জানাগেছে, উপজেলার জয়কুল গ্রামের জাপানি ব্যারাক হাউজের ২নং ব্লকের একটি ঘর থেকে বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়। মুহুর্তে মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পরে ঘর থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরন ঘটে। স্থানীয় লোকজন ও কাউখালী দমকল বাহিনীর সদস্যরা দু’ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। কাউখালী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার আবু বকর ছিদ্দিক জানান, ধারনা করা হচ্ছে ২নং ব্লকের একটি কক্ষে গ্যাস সিলিন্ডারবিস্তারিত পড়ুন


পাইকগাছায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

পাইকগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে ভাষা শহিদদের বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করার মাধ্যমে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে একুশে’র প্রথম প্রহরে উপজেলা প্রশাসন, স্থানীয় সংসদ সদস্য, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা, থানা, আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি, সিপিবি, পাইকগাছা কলেজ, ফসিয়ার রহমান মহিলা কলেজ, সরকারি উচ্চ বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয়, মফস্বল সাংবাদিক ফোরামসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করা হয়। বুধবার সকাল সাড়ে ৭টায় আন্তর্জাতিক মাতৃভাষা স্মৃতিস্তম্ভে মাল্যদান শেষে আয়োজিত একুশে র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সকালবিস্তারিত পড়ুন


পাইকগাছায় বাস মালিক শ্রমিক নেতৃবৃন্দের সাথে এমপি নূরুল হকের মতবিনিময়

৩ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুলনার ঐতিহাসিক জনসভা জনসমুদ্রে পরিণত করার লক্ষ্যে পাইকগাছার বাস-মিনিবাস ও পরিবহন মালিক-শ্রমিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক। বুধবার সন্ধ্যায় তিনি তার পৌর সদরস্থ রাজনৈতিক কার্যালয়ে মালিক ও শ্রমিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। মতবিনিময়কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, আওয়ামী লীগনেতা আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, আলহাজ্ব আব্দুর রাজ্জাক মলঙ্গী, কাজী আব্দুস সালাম বাচ্চু, শেখ আনিছুর রহমান মুক্ত, মোঃ দাউদ শরীফ, আলহাজ্ব এ্যাডঃ আবু সাঈদ, শেখ জাহিদুল ইসলাম, শ্রমিক নেতা শেখ মিথুন মধু, আজিজুর রহমান লাভলু, শাহজানবিস্তারিত পড়ুন


ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

বুকের রক্ত দিয়ে যারা মায়ের ভাষা বাংলাকে মর্যাদার আসন দিয়ে গেছেন, সেই ভাষা শহীদদের ভোলেনি জাতি। আত্মত্যাগের সেই দিনটিতে স্মরণের ফুল হাতে শহীদ মিনারে এসে দাঁড়িয়েছে মানুষ। গভীর রাতও বাধা হয়নি সেই কৃতজ্ঞ স্মরণে। ১৯৫২ সালের ভাই-হারা শোকার্ত জাতির সব পথ যেন মিশেছে শহীদ মিনারে। একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরেই শ্রদ্ধার ফুলে ফুলে ভরে গেছে স্মৃতির মিনার। ভাই-হারা শোক শক্তিতে জাতি আরেকবার শাণিত হচ্ছে দেশকে এগিয়ে নেওয়ার দৃপ্ত শপথে। বাংলাদেশের শহীদ দিবস হলেও সারা বিশ্ব একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করছে। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/আমি কি ভুলিতে পারি’বিস্তারিত পড়ুন


সাংবাদিক শেখ জামালের পিতা চলে গেলেন না ফেরার দেশে

পিরোজপুর সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের জুজ খোলা গ্রামের বিশিষ্ট সমাজসেবী এবং দৈনিক মানবকণ্ঠের সিনিয়র রিপোর্টার ও ঢাকা রিপোর্টারস ক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক সেখ জামালের পিতা মোঃ ইসমাইল হোসেন সেখ বুধবার দুপুরে তার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাষ ত্যাগ করেন (ইন্নালিল্লাহে … রাজেউন)। মৃত্যুকালে স্ত্রী, ৩ ছেলে, ৪ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার বাদ জোহর নিজ বাড়িতে জানাজা নামাজ শেষে পারিবাকির কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে বলে পারিবারিক ভাবে জানাগেছে। সাংবাদিক শেখ জামালের পিতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সাংবাদিকসহ বিভিন্নস্তরের মানুষ শেষবারের মতো এক পলক দেখতে মৃতের বাড়িতে আসে।বিস্তারিত পড়ুন


নাজিরপুরে শহীদ মিনারে ফুল দেয়া নিয়ে আ’লীগের দু’গ্রুপে বাক বিতন্ডা

নাজিরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দেয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’গ্রুপে বাক বিতন্ডার ঘটনা ঘটেছে। উপজেলা প্রশাসন ও থানা পুলিশের সামনেই শহীদ মিনারের ওপরে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে উভয় গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মঙ্গলবার রাত ১১টা ৪৫ মিনিটের দিকে উপজেলা সদরের ষ্টেডিয়াম সংলগ্ন শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করতে উপস্থিত হয় উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, নাজিরপুর থানা, নাজিরপুর প্রেসক্লাবসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের লোকজন। রাত রাত ১২টা ১ মিনিটে পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পিরোজপুর-১বিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial