Wednesday, February 21st, 2018
২১’র প্রথম প্রহরে ভান্ডারিয়া শহীদ মিনারে সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন
৫২’র ভাষা শহীদের প্রতি বিণ¤্র শ্রদ্ধা নিবেদনে উপজেলা, জেলা, পাড়া-মহল্লাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শহীদ বেদিতে ২১ এর প্রথম প্রহরে প্রশাসন, মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দল ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ সরকারি, বেসরকারি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা সকল শহীদদের স্মরণে তাঁদের স্মৃতি তর্পণে ভারাক্রান্ত হৃদয়ে পুস্পস্তবক অর্পন করে। এসময় উপজেলা প্রশাসনের পক্ষে ইউএনও শাহীন আক্তার সুমী, সহকারী কমিশনার ভূমি সাইফুদ্দিন গিয়াস, উপজেলা পরিষদের পক্ষে চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, মুক্তিযোদ্ধার পক্ষে ইউএনও শাহীন আক্তার সুমী, আঃ আজিজ সিকদার সাবেক কমান্ডার, পৌর সভার পক্ষে প্রশাসক শাহীন আক্তার সুমী,বিস্তারিত পড়ুন
কাউখালীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। বুধবার কাউখালী কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণসহ প্রভাতফেরীতে অংশগ্রহণ করে বিভিন্ন প্রতিষ্ঠান। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অমর একুশে ফেব্রুয়ারি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদসহ সরকারি বিভিন্ন দফতর থেকে শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় আওয়ামীলীগ, বিএনপি, জাতীয়পার্টি (জেপি), ছাত্রলীগ, যুবলীগ, যুবসংহতি (জেপি), ছাত্রদল, মহিলা পরিষদ, উদীচিসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন পুষ্প্যমাল্য অর্পণ করেন। ২১ ফেব্রুয়ারি ভোর থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রভাতফেরি নিয়ে শহীদবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক ভাষা দিবস পালিত
ইন্দুরকানীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক ভাষা দিবসের নানা কর্মসূচী পালিত হয়েছে। মঙ্গলবার রাত ১২টা ১ মিনিটে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ পুলিশ,বাংলাদেশ আওয়ামীলীগ, জাতীয়পার্টি জেপি, বিএনপি, প্রেস ক্লাব, প্রবাসী কল্যান ফাউন্ডেশন, ইন্দুরকানী কলেজ, পূজা উৎযাপন পরিষদ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পৃথক ভাবে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। উপজেলা পরিষদের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, ইন্দুরকানী থানার পক্ষে ইন্দুরকানী থানার ওসি নাসির উদ্দিন, তদন্ত ওসি আব্দুস সালাম, আওয়ামীলীগের পক্ষে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড এম মতিউর রহমান, সহসভাপতি মাহমাদুল হক দুলাল, আওয়ামীলীগ নেতা সাঈদুর রহমান, জেপির পক্ষে মোশারেফ হোসেন, কাওসারবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে ভাষা দিবসে প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন
ইন্দুরকানীতে ভাষাদিবসে শহীদদের স্মরনে প্রেস ক্লাবের সাংবাদিকরা শ্রদ্ধা নিবেদন করেন। মঙ্গলবার রাতে উপজেলা পরিষদ চত্তরে শহিদমিনারে প্রেস ক্লাবের সভাপতি এম আহসানুল ছগির নেতৃত্বে সাংবাদিকরা শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন ইন্দুরকানী প্রেস ক্লাবের সাধারন সম্পাদক খান মোঃ নাসির উদ্দিন, যুগ্ন সম্পাদক হাফিজুর রহমান, সাংবাদিক আলমগির কবির মান্নু, গাজী আবুল কালাম, আল আমিন, সাদিকুল ইসলাম প্রমুখ।
৫ বছরের শিশুর হার্টের চিকিৎসার জন্য
ইন্দুরকানীতে প্রবাসি ফাউন্ডেশনের অনুদান প্রদান
ইন্দুকানীতে ৫ বছরের শিশুর হার্টের ছিদ্রর চিকিৎসার জন্য প্রবাসি কল্যান ফাউন্ডেশন অনুদান প্রদান করেন। বুধবার উপজেলা পরিষদ হলরুমে ইন্দুরকানী প্রবাসি কল্যান ফাউন্ডেশনের আয়োজনে শিশু সিয়ামের হার্টের চিকিৎসার জন্য ফাউন্ডেশনের পক্ষ থেকে ১ লক্ষ ১৫ হাজার টাকা অনুদানের চেক প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মৃধা মনিরুজ্জামান, আওয়ামীলীগ নেতা সাঈদুর রহমান, মাহাবুব আলম, মহিলা জেপি নেত্রী শারমিন হোসেন, মহিলা আওয়ামীলীগের সভানেত্রী দিলরুবা মিলন। প্রবাসি ফাউন্ডেশনের সদস্য আরিফুল ইসলাম টুটুল, ছগির হাওলাদার, আলী হায়দার ও সালে আহম্মেদ প্রমুখ।
ইন্দুরকানীতে বিএনপির দুই গ্রুপে পৃথক শ্রদ্ধা নিবেদন
ইন্দুরকানীতে বিএনপির দুই গ্রুপে পৃথক ভাবে শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছেন। মঙ্গলবার রাতে উপজেলা পরিষদ শহিদ মিনারে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আলগীর কবির মান্নুর নেতৃত্বে উপজেলা যুবদল সভাপতি আতিকুর রহমান, সাধারন সম্পাদক খান মোঃ নাসির উদ্দিন সহ বিএনপি ও অংশ সংগঠনের নেতা কর্মীরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শ্রদ্ধা নিবেদন করেন। অপরদিকে উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ফায়জুল কবির তালুকদার এর নেতৃত্বে ছাত্রদল ও সহযোগী সংগঠন পৃথক ভাবে একই শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।
