শোক সংবাদ
রাবেয়া খাতুন
মঠবাড়িয়া উত্তর মিরুখালী গ্রামের নিবাসী সেনা বাহিনীর জুনিয়র কমিশনার (অবঃ) মরহুম আবদুল কাদিরের স্ত্রী, খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি, খুলনা প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি বিশিষ্ট আইনজীবি ড. জাকির হোসেনের মা রাবেয়া খাতুন (৮৮) বুধবার সকালে খুলনার একটি হাসপাতালে বার্ধক্য জনিত রোগে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি ২ ছেলে রেখে গেছেন। বুধবার মাগরিব নামাজ বাদ জানাযা শেষে তাকে মঠবাড়িয়ায় নিজ বাড়িতে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।
তার মৃত্যুতে খুলনা-২ আসনের এমপি আলহাজ্ব মিজানুর রহমান মিজান, আইনজীবি সমিতির সভাপতি, প্রেস ক্লাবের সভাপতিসহ সাংবাদিক, আইনজীবি ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ, রুহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
Please follow and like us:
« মঠবাড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটি গঠন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) মঠবাড়িয়ায় বখাটের হামলায় স্কুল ছাত্র আহত »
