প্রধান সূচি

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্ত:বিভাগ ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন মনোবিজ্ঞান বিভাগ

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পিবিপ্রবি) প্রথম আন্ত:বিভাগ ক্রিকেট টুর্নামেন্টে মনোবিজ্ঞান বিভাগ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
বুধবার পিরোজপুর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে গণিত বিভাগকে ৩৫ রানে হারায় মনোবিজ্ঞান বিভাগ।
ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম করে মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শেখ ফরিদ একইসাথে ফাইনাল ও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
খেলা শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন ও রেজিস্ট্রার খন্দকার হামিদুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম বলেন, অত্যন্ত চমৎকার ও উত্তেজনাপূর্ণ পারফরম্যান্স আমরা উপভোগ করেছি। একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ উপহার দেওয়ার জন্য মাননীয় উপাচার্য উভয় দলের খেলোয়াড়দের ধন্যবাদ জানান।
তিনি আরও বলেন, খেলাধুলার মাধ্যমে সকলের মধ্যে একটি সৌহার্দপূর্ণ সম্পর্ক সৃষ্টি হয়। এসময় তিনি উক্ত টুর্নামেন্টে অংশ নেওয়া সকল দলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান ও আন্ত:বিভাগ ক্রিকেট টুর্নামেন্টের আহ্বায়ক ড. মো. মোশাররফ হোসেনের পরিচালনায় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত থেকে ফাইনাল খেলা উপভোগ করেন।
এর আগে বিশ্ববিদ্যালয়ের চার বিভাগের চারটি দলের অংশগ্রহণে গ্রুপ পর্বের খেলা অনুষ্ঠিত হয়। সেখান থেকে পয়েন্ট তালিকায় শীর্ষে থেকে মনোবিজ্ঞান ও গণিত বিভাগ ফাইনালে জায়গা করে নেয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial