প্রধান সূচি

Wednesday, November 19th, 2025

 

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্ত:বিভাগ ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন মনোবিজ্ঞান বিভাগ

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পিবিপ্রবি) প্রথম আন্ত:বিভাগ ক্রিকেট টুর্নামেন্টে মনোবিজ্ঞান বিভাগ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।বুধবার পিরোজপুর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে গণিত বিভাগকে ৩৫ রানে হারায় মনোবিজ্ঞান বিভাগ।ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম করে মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শেখ ফরিদ একইসাথে ফাইনাল ও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।খেলা শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন ও রেজিস্ট্রার খন্দকার হামিদুর রহমান।প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো.বিস্তারিত পড়ুন


নাজিরপুরে বিআরডিবি’র আয়োজনে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় মাধ্যমিক পর্যায়ের ছাত্রীদের নিয়ে গঠিত কিশোরী সংঘের সদস্যদের নিয়ে বাল্যবিবাহ ও ইভটিজিং রোধকল্পে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর আয়োজনে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলার হাজী আব্দুল গনি মাধ্যমিক বিদ্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।হাজী আব্দুল গনি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন নাজিরপুর উপজেলা একাডেমিক সুপারভাইজার সুমন বিশ্বাস।বিশেষ অতিথি ছিলেন নাজিরপুর উপজেলা পল্লী উন্নয়ন অফিসার শেখ মো. মনজুর এলাহী।প্রশিক্ষণ কর্মশালায় কিশোরীদের বাল্য বিবাহের কুফল সম্পর্কে ধারণা দেওয়া হয় এবং স্বাস্থ্য সুরক্ষার বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। পরেবিস্তারিত পড়ুন


পিরোজপুর সরকারি মহিলা কলেজে শিক্ষকদের ‘নো প্রমোশন, নো ওয়ার্ক’ কর্মসূচি পালন

দেশজুড়ে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের পদোন্নতি বঞ্চিত (৩২-৩৭তম ব্যাচ পর্যন্ত) যোগ্য প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে ভূতাপেক্ষ পদোন্নতির জিও (গেজেট) জারি না হওয়া পর্যন্ত ‘নো প্রমোশন, নো ওয়ার্ক’ কর্মসূচি পালন করছেন বঞ্চিত প্রভাষকরা। একই দাবিতে বুধবার চতুর্থ দিনের মতো কর্মসূচি পালন করেছেন পিরোজপুর সরকারি মহিলা কলেজের পদোন্নতি বঞ্চিত প্রভাষকেরা।‎কলেজের মোট ১৩ জন প্রভাষক এ আন্দোলনে অংশ নিয়ে পাঠদানসহ সকল প্রকার একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত রয়েছেন। তাদের অভিযোগ দীর্ঘদিন ধরে যোগ্যতা থাকা সত্ত্বেও পদোন্নতির গেজেট জারি না হওয়ায় তারা চরম ক্ষতিগ্রস্ত হচ্ছেন।‎এ কলেজে পদোন্নতি বঞ্চিতদের মধ্যে রয়েছেন ৩৪তম বিসিএস সাধারণবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial